Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

সাংবাদিকদের ওপর হামলা: জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর নিন্দা- জড়িতদের শাস্তির দাবি

By আওয়াজ সিলেট
02/11/2026 2 Min Read
0

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল ও সিলেটভিউ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার নিবেন্দু তালুকদারের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথপুর সাংবাদিক ফোরাম। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

রবিবার (১লা নভেম্বর) বিকেলে সংগঠনের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রতিবাদবার্তায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এতে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াজ রহমান ও সাধারণ সম্পাদক মোঃ আল আমীনসহ নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্ব পালন এবং তথ্য জানার নাগরিক অধিকারের ওপর সরাসরি আঘাত। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

প্রতিবাদবার্তায় আরও নিন্দা জানান, সিনিয়র সহ-সভাপতি দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবীর ফরীদি, সহ- সভাপতি দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি ফারুক আহমদ, সহ-সাধারন সম্পাদক দৈনিক সকালের শিরোনাম পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোঃ জামাল হোসাইন , দৈনিক সবুজ সিলেট পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোঃ মুকিম উদ্দিন, অর্থ সম্পাদক দৈনিক আজকের দর্পণ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজকের দেশ বাংলা পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি রাসেল আহমদ, দপ্তর সম্পাদক দৈনিক দেশ বুলেটিন পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি সাহাব উদ্দিন রাহুল, মানবাধিকার সম্পাদক বাংলা টাইম এন্ড ট্রিউন এর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি শাকিল আহমদ, কার্যকরী কমিটির সদস্য দৈনিক আধুনিক নিউজ এর সম্পাদক বাবুল খান মুন্না, দেশ আমার অনলাইন পোর্টাল এর সম্পাদক মোঃ মঈন উদ্দিন ও বিজয়ের কণ্ঠ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি ইকবাল হোসাইন। সদস্য হিফজুর রহমান তালুকদার জিয়া, দোলন মিয়া,আকমল হোসেন, জুবায়ের হোসেন, নাজিম উদ্দিন, নাঈম হোসাইন, জীবান তালুকদার ও নাঈম ফালাখ।

উল্লেখ্য, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হন দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল ও সিলেটভিউ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার নিবেন্দু তালুকদার। গত বুধবার রাত পৌনে ১০টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় অপারেশন থিয়েটারের সামনে এ ঘটনা ঘটে। হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত ও রক্তাক্ত হন।

অভিযোগ রয়েছে, সাংবাদিকদের ওপর হামলার পর তাঁদের চিকিৎসার ব্যবস্থা না করেই ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেন। এতে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা।

সাংবাদিকদের ওপর হামলার পাশাপাশি কর্মবিরতির কারণে সাধারণ রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার বিষয়টিও নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

রাজশাহীতে কিশোরী নিখোঁজ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel

Contact:
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.