Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের অভিযোগ

By আওয়াজ সিলেট
20/10/2026 2 Min Read
0

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী মহানগরীর টিকাপাড়া থেকে সাধুর মোড় হাজির বাড়ির এক ব্যাক্তি পুকুর ভরাট করে নকশা অনুমোদন ছাড়াই ছয়তলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ভবন নির্মাণকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অনুমোদিত কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন মোঃ রায়হানুল ইসলাম নামে এক ব্যক্তি।

আবেদনে উল্লেখ করা হয়, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর মৌজার আরএস ৯৭৭ নম্বর দাগে মোঃ বরকত আলী, পিতা মোঃ আব্দুর রউফ মণ্ডল, ঠিকানা—সাবুর মোড়, হাজী বাড়ি, জোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী, একটি বহুতল ভবন নির্মাণ করেছেন।

আবেদনকারীর অভিযোগ, টিকাপাড়া থেকে সাবুর মোড় যাওয়ার সড়কের পাশে অবস্থিত পুকুরের জমি দখল করে ভবনটি নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা ও ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, পর্যাপ্ত সড়ক সুবিধা না থাকা সত্ত্বেও ছয়তলা ভবন নির্মাণের ফলে পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

লিখিত আবেদনে আরও বলা হয়, অভিযোগ করা ভবনের পাশে আবেদনকারীর ভবন রয়েছে। পুকুরের জমি দখল, ভবন নির্মাণের নিয়মকানুন এবং পরিবেশগত প্রভাবের বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, ভবন মালিক মোঃ বরকত আলী একজন প্রবাসি। তিনি দেশের বাইরে অবস্থান করছে। তার মা-এর সাথে মুঠো ফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নির্মিত ভবনটির জমির অর্ধেকের বেশি পুকুর ভরাট করা। আর ওই ভবনটিতে যাওয়ার রাস্তা ড্রেন সহ ৮ফিট। যাহা বহুতল ভবনের রাস্তার জন্য যথেষ্ট কম। আরডিএর আইন আনুযায়ী  বহুতল ভবনের রাস্তা ১৫ফিট থাকতে হবে বলে জানা গেছে।

এ বিষয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার আব্দুল্লাল আল তারেক জানান, অভিযোগটি তদন্ত করে ভবন নির্মাণে কোনো অনিয়ম হয়ে থাকলে প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বড়লেখায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

Next

রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel

Contact:
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.