Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

বড়লেখায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

By আওয়াজ সিলেট
20/10/2026 1 Min Read
0

 

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সুমি জাহান (৩৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার ৫ নম্বর দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চন্ডিনগর গ্রামের একটি বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমি জাহান দুবাইপ্রবাসী আহাদুজ্জামানের (৪০) প্রথম স্ত্রী। সোমবার বিকেল ৩টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে গিয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি বড়লেখা থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহ থানায় নেওয়া হয়।

নিহত সুমি জাহানের এক মেয়ে ও এক ছেলে রয়েছে। মেয়ের বয়স ১৭ বছর এবং ছেলের বয়স ১১ বছর। মায়ের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বড়লেখা থানা পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর কথা রয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অন্যান্য তথ্য পর্যালোচনা করে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

প্রতারণার ৮ কৌশল জানিয়ে বড়লেখাবাসীকে সতর্ক করলেন ওসি

Next

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের অভিযোগ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel

Contact:
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.