Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

বড়লেখায় ১৪৮ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তা জোরদার

By আওয়াজ সিলেট
17/10/2026 1 Min Read
0

 

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:
ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর দেবী দুর্গার আগমনী বার্তায় মুখরিত মৌলভীবাজারের বড়লেখা। আনন্দ, সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনব্যাপী এ উৎসবকে ঘিরে উপজেলার পূজামণ্ডপগুলোতে চলছে নানা আয়োজন।

এ বছর বড়লেখা উপজেলায় সার্বজনীন ১৩৭টি ও ব্যক্তিগত ১১টিসহ মোট ১৪৮টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে মণ্ডপে মণ্ডপে প্রতিমা সাজসজ্জা, আলোকসজ্জা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা ঘিরে ব্যস্ত সময় পার করছেন আয়োজকেরা।

দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি পুলিশ টহল জোরদার করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকেরা। সীমান্তবর্তী কয়েকটি পূজামণ্ডপে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের।

বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাইমা নাদিয়া জানান, উপজেলার সব পূজামণ্ডপের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যার খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে। কোনো ক্যামেরা নষ্ট থাকলে তা মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে। সবার সহযোগিতায় বড়লেখায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক কমিটির একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। বড়লেখায় এ উৎসব যাতে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে পুলিশ প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বড়লেখায় অসুস্থ গণেশ করের চিকিৎসায় পি.সি. স্কুলের ৯৬ ব্যাচের ৫০ হাজার টাকা সহায়তা

Next

বড়লেখায় ‘রয়েল মার্ক’ ডিজিটাল সেন্টারের উদ্বোধন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel

Contact:
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.