Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

মৌলভীবাজার

কামারখাল জামিয়া হামিদিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসায় বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণী

By আওয়াজ সিলেট
15/10/2026 2 Min Read
0

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামে কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আব্দুল হাশিমের হাতেগড়া ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হামিদিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসায় ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় বোর্ডে মেধাতালিকায় উত্তীর্ণ ১২ জন কৃতী ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর, বুধবার দুপুর ১২;টায় মাদ্রাসার নিজস্ব হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ হুসাইন এর সভাপতিত্বে এবং মাদরাসার মুহতামীম মাওলানা মতিউর রহমান -এর অত্যন্ত সুন্দর ও সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজি আব্দুস সোবহান, মাদরাসা পরিচালনা কমিটির সহ সভাপতি আব্দুল মালিক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার শিক্ষাসচিব নুর হোসেন জিলানী ও স্বাগত বক্তব্য ও সার্বিক দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মাদ্রাসার মুহতামীম মাওলানা মতিউর রহমান অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এবারের বৃত্তি পরীক্ষায় মাদ্রাসাটি থেকে সর্বমোট ১২জন কৃতী ছাত্রী বোর্ডে মেধাতালিকায় গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়ে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে। সংবর্ধনা অনুষ্ঠানে এই কৃতী শিক্ষার্থীদের শ্রীধরপাশা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মাহিন আলম পক্ষ থেকে নগদ দশ হাজার টাকা বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন বোর্ডে মেধাতালিকায় স্থান পেয়ে মাদ্রাসার সুনাম অক্ষুণ্ণ রাখায় উত্তীর্ণ ১২ জন ছাত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, নারী শিক্ষার প্রসার, নৈতিকতার উন্নয়ন ও আদর্শ নাগরিক গঠনে কামারখাল জামিয়া হামিদিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা প্রশংসনীয় ভূমিকা রাখছে। তিনি আগামীতেও শিক্ষার এই গুণগত মান ও সফলতার ধারা অব্যাহত রাখার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

উক্ত সংবর্ধনা সভায় মাদ্রাসার শিক্ষক, মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ রায়,শফিক আলী, পল্লী চিকিৎসক মাওলানা জয়নুল আবেদিন, সমাজসেবক নুহেল আহমদ, সুজাত মিয়া তালুকদারসহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, কৃতি ছাত্রীদের অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বড়লেখার সুজানগর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবুল আছ মনোনীত

Next

বড়লেখায় ‘রয়্যাল মার্ক ডিজিটাল সেন্টার’-এর শুভ উদ্বোধন ১৬ অক্টোবর

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel

Contact:
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.