রাজশাহীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা ও চন্দ্রিমা থানা পুলিশের সহায়তায় পৃথক অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।
গত ১২ অক্টোবর বিকাল ৫টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহায়তায় গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: সাজিরুল ইসলামের ছেলে মো: শাওন ইসলাম (৩০)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির নগদ নগদ ১ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
এছাড়াও, আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম চন্দ্রিমা থানা পুলিশের সহায়তায় আজ ১২ অক্টোবর রাত সোয়া ১টার দিকে হাজরাপুকুর ডাবতলা নিউ কলোনী গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী মো: আলমগীর হোসেন তেতু (৩৬)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তেতুকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়। উল্লেখ্যে, আসামি টিটু একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরু্দ্ধে চন্দ্রিমা ও বোয়ালিয়া থানায় ১৪টি মাদক, ৩টি পেনাল কোড এবং ডিএমপি’র লালবাগ থানায় ১টি মাদক মামলাসহ মোট ১৮টি মামলা রয়েছে।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।