Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

বড়লেখায় সড়কের বিভিন্ন পয়েন্টে নিসচার সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন

By আওয়াজ সিলেট
05/10/2026 1 Min Read
0

 

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি :-
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

‘নিরাপদ সড়ক সম্মৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রোববার (৪ অক্টোবর) নিসচার মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া ও সিনিয়র সদস্য সচিব রেদওয়ান আহমদ রুম্মানের নেতৃত্ব সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, ৬ নং সদর ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী ইসলাম উদ্দিন, পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, ফাহিম আহমদ, ব্যবসায়ী জালাল উদ্দীন।

এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন কমিটির যুগ্ম সদস্য সচিব ছাদিকুর রহমান, সদস্য ফরহাদ আহমদ, রাহেল আহমদ, নজমুল ইসলাম ও নাজিম উদ্দীন প্রমুখ।

এসময় নিসচা নেতারা জানান, অসচেতনতা এবং ট্রাফিক আইন না মানার কারণে প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে সড়কের মোড়, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এবং তীব্র বাঁকগুলোতে চালক ও পথচারীদের বাড়তি সতর্কতার প্রয়োজন হয়। এই বিষয়টি মাথায় রেখেই মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির চতুর্থতম কার্যদিবসে সড়কে বিভিন্ন দিক-নির্দেশনা এবং সচেতনতামূলক বাণী সংবলিত এই সাইনবোর্ডগুলো স্থাপন করা হয়েছে।

এসময় অতিথিবৃন্দরা বলেন, শুধু আইন প্রয়োগ করে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়; এর জন্য চালক, যাত্রী ও পথচারী সবার সচেতনতা জরুরি। এই সাইনবোর্ডগুলো চালকদের মনোযোগ আকর্ষণ করবে এবং গতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে, যা দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনবে বলে তারা আশা প্রকাশ করেন। তার পাশাপাশি যাত্রী ও পথচারীদের ক্ষেত্রেও বিশেষ নির্দেশনাও লেখা রয়েছে।

স্থানীয় এলাকাবাসী এবং চালকেরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা নিয়মিত এই সাইনবোর্ডগুলো রক্ষণাবেক্ষণ করার ওপর জোর দেওয়ার পাশাপাশি ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানোরও দাবি জানান।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

নিউ সমনবাগ চা বাগানে দুর্গোৎসব উদযাপন কমিটি গঠন সভাপতি ইন্দ্র মুন্ডা, সম্পাদক অজিত রবিদাস

Next

রাণীশংকৈলে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক, মোটরসাইকেল জব্দ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.