জগন্নাথপুরের মানবপাচারকারী ভাইবোন গ্রেপ্তার

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মানবপাচার দমন আইনে দায়েরকৃত মামলায় সিলেটে অভিযান পরিচালনা করে ভাইবোনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২রা অক্টোবর) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানা পুলিশ সিলেটের শাহপরাণ থানা এলাকা থেকে পলাতক আসামিদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে চারটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের মনফর আলীর মেয়ে সুভি বেগম (৩২) ও তার ভাই শামছুল মিয়া (২৯)।
থানা পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে কম টাকার লোভ দেখিয়ে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে মানবপাচার করে আসছিল। প্রতারণার মাধ্যমে ভূক্তভোগীদের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে দেয়ার অভিযোগ রয়েছে । তাদের ফাঁদে পড়ে অনেকেই নি:স্ব। আসামি সুভির স্বামী ইতালিতে এবং তার আরেক ভাই লিবিয়ায় বসবাস করে। এই চক্র অভিবাসন প্রত্যাশীদের ইউরোপের স্বপ্ন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।