Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

ঠাকুরগাঁও-১: মনোনয়ন জমা দিলেন ফয়সল

By আওয়াজ সিলেট
28/09/2026 1 Min Read
0

হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।

মনোনয়নপত্র দাখিলের পর মির্জা ফয়সল আমীন বলেন, ঠাকুরগাঁও-১ আসনকে ঘিরে তাঁর স্বপ্ন রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে চান তিনি। এ জন্য দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেন।

মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এই শূন্য আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে শনিবার ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেনও মনোনয়নপত্র জমা দেন। ফলে মনোনয়নপত্র দাখিলের পর্যায়ে এ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা দুই প্রার্থীর মধ্যে দৃশ্যমান হয়েছে। তবে যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের পর চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারিত হবে।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। উপনির্বাচন সামনে রেখে ভোটগ্রহণের প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নিচ্ছে জেলা নির্বাচন কার্যালয়।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি চলছে। নির্ধারিত তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী আচরণবিধি ও সংশ্লিষ্ট আইন মেনে নির্বাচন পরিচালনা করা হবে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

সবাই কে কাটিয়ে চলে গেল রিফাত

Next

বড়লেখায় ‘মর্ডাণ ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার’-এর উদ্বোধন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.