ইক্বরা ইন্টারন্যাশনাল একাডেমীতে ফলাফল ঘোষণা ও মা সমাবেশ অনুষ্ঠিত

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:-
মৌলভীবাজারের বড়লেখায় ইক্বরা ইন্টারন্যাশনাল একাডেমীতে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষা-২০২৬-এর ফলাফল ঘোষণা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় একাডেমী প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইক্বরা ইন্টারন্যাশনাল একাডেমী, বড়লেখার প্রধান শিক্ষক সামছুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক মিছবাহ উদ্দিন। এতে একাডেমীর শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা, নৈতিক শিক্ষা ও সার্বিক উন্নয়নে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় ইক্বরা ইন্টারন্যাশনাল একাডেমীর পক্ষ থেকে উপস্থিত সকল অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।