Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন বড়লেখার রিফাত বিন হামিদ রাফি

By আওয়াজ সিলেট
06/09/2026 2 Min Read
0

 

হানিফ পারভেজ
বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখার কৃতী সন্তান ও জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের (JCESC) দ্বাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী রিফাত বিন হামিদ রাফি জাতীয় পর্যায়ের রোবটিক্স ও STEM প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন।

ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (UIU) অনুষ্ঠিত ‘ফিবোনাচি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড STEM অলিম্পিয়াড ২০২৬’-এর জাতীয় পর্বে SoftTech ক্যাটাগরিতে অংশ নিয়ে রিফাত স্বর্ণপদক অর্জনের পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

প্রতিযোগিতায় সারা দেশ থেকে প্রায় ৬০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এতে রিফাতের উদ্ভাবনী প্রজেক্ট ‘SignSpeak AI’ বিচারকদের নজর কাড়ে। উদ্ভাবনী চিন্তাশক্তি, প্রযুক্তিগত দক্ষতা এবং প্রজেক্টের বাস্তবভিত্তিক কার্যকারিতার মাধ্যমে তিনি প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করেন। জাতীয় পর্যায়ের সেরা তিন বিজয়ীর একজন হিসেবেও নির্বাচিত হন তিনি।

রিফাত বিন হামিদ রাফির পারিবারিক শিকড় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৮ নম্বর ওয়ার্ডে। তিনি বড়লেখার একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তাঁর দাদা হাজি মো. মইজ উদ্দিন এবং বাবা মোহাম্মদ আব্দুল হামিদ।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার প্রতি গুরুত্ব, মেধা ও সৃজনশীলতাকে উৎসাহ দেওয়ার পারিবারিক পরিবেশ রিফাতের এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

রিফাতের জাতীয় পর্যায়ের এমন অর্জনে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

জাতীয় পর্যায়ে সাফল্যের মাধ্যমে রিফাত আগামী ৩০ নভেম্বর ২০২৬ ইতালিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। সেখানে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবনের মাধ্যমে জাতীয় পর্যায়ে নিজের প্রতিভার স্বাক্ষর রাখা রিফাত এবার আন্তর্জাতিক মঞ্চেও ভালো ফল অর্জনের প্রত্যাশা করছেন।
রিফাতের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী আশা করছেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাঁর মেধা, উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে বাংলাদেশের জন্য আরও সম্মান বয়ে আনবেন।

রিফাতের এই অর্জন তাঁর পরিবারের পাশাপাশি বড়লেখা ও মৌলভীবাজারবাসীর জন্যও গর্বের বিষয়। তাঁর হাত ধরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা আরও উজ্জ্বল হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বড়লেখার তালিমপুরে চেয়ারম্যান প্রার্থী আয়জুলের নির্বাচনি মতবিনিময় সভা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.