Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

দিনব্যাপী নানা আয়োজনে জগন্নাথপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

By আওয়াজ সিলেট
05/09/2026 2 Min Read
0

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম আবির্ভাব তিথি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হয়। সকালে উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দির জগন্নাথ জিউর আখড়ায় সূর্যোদয়ের সাথে সাথে উৎসব ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হয়।

সকাল আটটায় গীতাপারায় ও ৯ টায় শিশু কিশোরদের মধ্যে শ্রীকৃষ্ণের প্রতিকৃতি,বাঁশি শঙ্খ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাড়ে ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহসিন উদ্দিন আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রার উদ্ধোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক প্রজেশ গোপ এর সভাপতিত্বে সদস্য সচিব সুজিত কুমার রায়ের পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ রায়,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক প্রকৌশলী সতীশ গোস্বামী,জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপদেষ্টা লিখন দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিভাষ দে, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ সূত্রধর,সাধারণ সম্পাদক দ্বিপক কুমার দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক শশী কান্ত গোপ,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব সাংবাদিক অমিত দেব, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক মুকুল ভট্টাচার্য্য, যুগ্ম আহ্বায়ক রেনু শর্মা, সদস্য সচিব জীবন গোপ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক নিশী কান্ত দাস অদ্বৈত গীতা সংঘের সাধারণ সম্পাদক রিংকু আদিত্য, সৎসংঘের সাধারণ সম্পাদক অরুন গোপ, সাবেক পৌর কাউন্সিলর কৃষ্ণ চন্দ,কমিউনিটি নেতা আশীষ কুমার দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি আশুতোষ দাশ, রূপক কান্তি দে, কোষাধ্যক্ষ বকুল গোপ, পৌর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রজত গোপ,উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা রঞ্জু দাশ, অধির দাস, অরূপ সরকার কলকলিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মাতৃবন্দনা যুবসংঘের সভাপতি সঞ্জয় দে সনজিত চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সূত্রধর প্রমুখ

দুপুরে গীতার শ্লোক প্রতিযোগিতা ও বিকেলে চিত্রাঙ্কন ও গীতার শ্লোক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়। এসব প্রতিযোগিতায় বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন কমিউনিটি নেতা পি্যুষ রায় কালা,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সতীশ গোস্বামী, জগন্নাথপুর থানার উপ পরিদর্শক ভানু লাল রায়। প্রতিযোগিতা পরিচালনা করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য পিয়াল পাল, সৃজন দে, দ্বীপ রায়

উৎসবের শুরুতে উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক হীরা মোহন দেব ও জগন্নাথ জিউর আখড়া উন্নয়ন ও পরিচালনা কমিটির সাবেক সভাপতি সুধাংশু শেখর রায় বাচ্ছুর আশু রোগমুক্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। দুপুর থেকে চলে মহা প্রসাদ বিতরণ।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বড়লেখায় গৃহবধূ মুন্নির মৃত্যু নিয়ে পুলিশের সংবাদ সম্মেলন

Next

বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.