Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

রাজনীতি

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

By আওয়াজ সিলেট
02/09/2026 1 Min Read
0

 

হাসিনুজ্জামান মিন্টু
(ঠাকুরগাঁও প্রতিনিধি)

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ ও নদীতে পোনামাছ অবমুক্তের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির শুরু হয়। পরে দল ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা সামনে রেখে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন। পাশাপাশি নদীতে পোনামাছ অবমুক্ত করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুন্নবী পান্না বিশ্বাস, নূরনবী, পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী এবং সাধারণ সম্পাদক মহসিন আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া পরিষদসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দলীয় কর্মসূচির পাশাপাশি বৃক্ষরোপণ ও পোনামাছ অবমুক্তের মতো পরিবেশবান্ধব আয়োজন প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ভিন্ন মাত্রা যোগ করে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বাঘায় মাদকদ্রব্য সহ গ্রেপ্তার ১ জন

Next

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.