Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

জগন্নাথপুর উপজেলা জমিয়তের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

By আওয়াজ সিলেট
28/08/2026 2 Min Read
0

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জমিয়তের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৭ আগস্ট ২৬) সকাল ১১ টা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত, জগন্নাথপুর পৌরভবন হলরুমে জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ কাসিমীর সভাপতিত্বে জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার আওতাধীন থানা ও ইউনিয়ন দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী।

বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আতাউর রাহমান কোম্পানিগঞ্জী, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মাওলানা আব্দুল মালিক কাসিমী, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যবুর রাহমান চৌধুরী।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা—জমিয়তের সোনালী ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন এবং দ্বীন ও মিল্লাতের হেফাজতের জন্য জমিয়তের যে অসামান্য অবদান রয়েছে এবিষয় গুলো আলোচনা করেন এবং বলেন— প্রতিটি কর্মীকে প্রশিক্ষণের মাধ্যমে সৎ,যোগ্য ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে এবং নীতির উপর টিকে থাকতে হবে। প্রশিক্ষনের মাধ্যমে প্রতিটি দায়িত্বশীলকে উন্নত রূপে ব্যক্তিত্ব গঠন করে নিজেকে ও সংগঠনকে এগিয়ে নিতে হবে।

এসময় বক্তারা দায়ীর গুনাবলী ও বৈশিষ্ট্য নিয়েও আলোচনা করেন দায়ীর প্রতিটি কর্মকাণ্ড ও আচার-আচরণ হবে ইসলামের নীতি ও আদর্শের আলোকে। প্রতিটি ক্ষেত্রে যেন ইসলামের সৌন্দর্য ফুটে উঠে এবং তার মধ্যে রাসূল (সা.) ও সাহাবায়ে কেরামের সমুন্নত চরিত্র ও আদর্শ পরিলক্ষিত হয়, সেই বৈশিষ্ট্য ও গুনাবলী প্রতিটি কর্মী ও দায়িত্বশীলকে অর্জন করতে হবে। সংগঠনের কর্মীদের ব্যাপক দাওয়াতী কাজ করে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে।

উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রাহমানের পরিচালনায় দিনব্যাপী উপজেলার এই প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন: সাবেক উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক সম্মানিত উপদেষ্টা শায়খ মাওলানা আব্দুল হাফিজ, সম্মানিত উপদেষ্টা মাওলানা আব্দুল মালিক, প্রবাসী জমিয়ত নেতা মাওলানা আলীনুর, উপজেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, সহ সভাপতি মাওলানা লুতফুর রাহমান মোরাদাবাদী , মাওলানা বাহা উদ্দীন, মাওলানা হাসমত উল্লাহ খান, মাওলানা আতাউর রাহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখরুদ্দীন, মাওলানা সৈয়দ রশিদ আহমদ, মাওলানা আলাউদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ আব্দুর রহমান জুয়েল, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আলী আহমদ, মাওলানা ইমদাদ খান,মাওলানা আমিনুল ইসলাম রাজু, হাফিজ শাহীনুর রাহমান, মাওলানা আশরাফুর রহমান,  প্রশিক্ষণ সম্পাদক মাওলানা বেলাল আহমদ, মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ, অর্থ সম্পাদক মাওলানা সৈয়দ গুলজার আহমদ, জমিয়ত নেতা হাফিজ শাহিন আহমদ, মাওলানা আমিনুল ইসলাম রাজু, মাওলানা তোফায়েল আহমেদ কামরান, উপজেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা সৈয়দ হাবিব ছালেহ, সহ সভাপতি মাওলানা বায়েজীদ আহমদ সেক্রেটারি মাওলানা ইবরাহীম খলিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, ছাত্র জমিয়ত সেক্রেটারি হাফিজ ইবরাহীম প্রমুখ।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

Next

তালিম পুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আয়জুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.