Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

জগন্নাথপুরের খাগাউড়া রাস্তার বেহাল দশা: জনদুর্ভোগ চরমে

By আওয়াজ সিলেট
10/08/2026 1 Min Read
0

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ, ভাঙন ও কাদার সৃষ্টি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। চলতি বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

এ সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ হাজারো মানুষ যাতায়াত করেন। কিন্তু রাস্তার নাজুক অবস্থার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা অন্যান্য সেবামূলক যানবাহনও সহজে চলাচল করতে পারে না, ফলে রোগী পরিবহনেও মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কারের দাবি জানানো হলেও এখনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, খাগাউড়া গ্রাম চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। স্থানীয় সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসীর দুর্ভোগ নিয়ে এর আগেও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণের জোর দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটে।

খাগাউড়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মাহমুদ মিয়া,সমাজ সেবক এনামুল হক এনাম জানান, আমাদের গ্রামের রাস্তার অবস্থা খুবই ভয়াবহ প্রতিদিন শতশত মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি সংস্কার না হওয়ায় জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের চলাচল করতে খুবই কষ্ট হয়। আমরা মাননীয় সাংসদ এম কয়ছর আহমেদ ও উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষে সুদৃষ্টি কামনা করছি।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ সোহরাব হোসেন বলেন, রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বিএনপি নেতা এম সাদিকুর রহমান নান্নু’র পিতার মৃত্যুতেে চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী শোক প্রকাশ

Next

ট্রলি চালক হয়ে গেল কোটি টাকার মালিক

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.