Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

অপরাধ

গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম

By আওয়াজ সিলেট
06/08/2026 1 Min Read
0

​
​মোঃ গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি​​​

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পথরোধ করে এক যুবককে মারধর, ফোন ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মোঃ কালু (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ খাইরুল ইসলাম (৩৪) গোদাগাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। জিডি ট্রাকিং নম্বর: PT54G1, জিডি নং: ২২ (তারিখ: ০১/০৮/২০২৬)।
​অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯:৪৫ ঘটিকায় গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ী গ্রামের মোঃ খাইরুল ইসলাম (পিতা: মোঃ এন্তাজ আলী) মাদারপুর থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। রাত ১০:০০ ঘটিকার দিকে গোদাগাড়ী খাদ্য গোডাউনের সামনে পাকা রাস্তায় পৌঁছালে মাদারপুর এলাকার মোঃ কালু (পিতা: মোঃ হেনা) তাঁর পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
​ভুক্তভোগী খাইরুল ইসলাম গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদী কালু তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং পাশে থাকা সিমেন্টের পিলার দিয়ে তাঁর কপাল ও হাতের কব্জিতে আঘাত করেন। এতে তিনি মারাত্মকভাবে রক্তাক্ত ও নীলাফুলা জখম হন।
​জিডিতে খাইরুল ইসলাম আরও উল্লেখ করেন, মারধরের একপর্যায়ে বিবাদী তাঁর পকেটে থাকা আনুমানিক ৫২,০০০ টাকা মূল্যের একটি গ্যালাক্সি স্মার্টফোন ভেঙে ফেলেন। এছাড়া টানাটানির সময় তাঁর গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন (যার আনুমানিক মূল্য ১,১২,০০০ টাকা) এবং ৫ আনা ওজনের দুটি আংটি (যার আনুমানিক মূল্য ৭০,০০০ টাকা) ঘটনাস্থলে পড়ে হারিয়ে যায়।

​ভুক্তভোগীর ডাক-চিৎকারে স্থানীয় বাসিন্দা মোঃ শিশির ও মোঃ জসিমসহ আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত কালু প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
​এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাব-ইনস্পেক্টর (এসআই) মোঃ রাকিবুর হাসান রকিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

পুলিশ কোনো দলের নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Next

শিশু রিক্তা লাশ হয়ে বাড়ী ফিরলো

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.