Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

মৌলভীবাজার

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

By আওয়াজ সিলেট
28/07/2026 1 Min Read
0

 

হানিফ পারভেজ
বড়লেখা প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের হাতলিয়া এলাকায় পিক-আপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুড়ীর একজনের মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।

রবিবার (২৬ জুলাই) দুপুরে জুড়ী-বড়লেখা আঞ্চলিক সড়কের হাতলিয়া এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত আলী হোসেন জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল এলাকার হাজী সোয়াব উদ্দিনের ছেলে। এঘটনায় গুরুতর আহত ৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুড়ী-বড়লেখা আঞ্চলিক সড়কের হাতলিয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। কয়েকজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের পরিবার মামলা করবে না বলে জানিয়েছে। তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রহণের জন্য আবেদন করেছে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

কৃষকের পা ভেঙ্গে দিলো হাতুরি দিয়ে

Next

বিশ্বনাথে ‘শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় ধাম সংরক্ষণ কমিটি’র ত্রি-বার্ষিক কমিটি গঠন। প্রহলাদ সভাপতি ও সুব্রত সম্পাদক

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.