Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ফেনসিডিল মাদক উদ্ধার, আটক২

By আওয়াজ সিলেট
22/07/2026 1 Min Read
0

 

হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্বপারপুগী এলাকায় র‍্যাব-১৩-এর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলজাতীয় মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়। তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ অর্থও জব্দ করা হয়েছে।

র‍্যাব-১৩ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ক্যাম্পের সিপিসি-১-এর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে পূর্বপারপুগী গ্রামের একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৩৫৩ বোতল ফেনসিডিলজাতীয় মাদক উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ১৮৩ বোতল ফেনসিডিল, ১৫৭ বোতল এসকাফ এবং ১৩ বোতল এমকেডিল। পাশাপাশি মাদক বিক্রির অভিযোগে নগদ ২৩ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পূর্বপারপুগী গ্রামের বাসিন্দা মো. কোরবান আলী (৪১) এবং তার স্ত্রী মোছা. জেসমিন খাতুন (২৭)।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক দম্পতি দীর্ঘদিন ধরে নিজ বাড়িকে মাদক সংরক্ষণ ও বিক্রির কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছিলেন। সেখান থেকে ঠাকুরগাঁওসহ রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় এসব মাদক সরবরাহ করা হতো।

ঘটনার পর র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। উদ্ধার করা আলামত ও আটক দুইজনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৩ জানিয়েছে, মাদক নির্মূলে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ব্যপক অনিয়ম

Next

ঠাকুরগাঁওয়ে একদিনে তিন মর্মান্তিক মৃত্যু

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.