Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

জুলাই শহীদ দিবস উপলক্ষে রাবিতে সেমিনার

By আওয়াজ সিলেট
17/07/2026 2 Min Read
0

 

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধিঃ-

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে ‘জুলাই গণ-অভ্যুত্থান : সাম্প্রতিক ভাবনা’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে বক্তারা চব্বিশের জুলাইয়ে তরুণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ, দেশ থেকে স্বৈরাচারের অবসান এবং তৎকালীন সরকারের আমলে গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, ২০২৪-এর গণ-অভ্যুত্থানে দেশের জেন-জি প্রজন্মের তরুণরা যে সাহসিকতার পরিচয় দিয়েছে, তা থেকে দেশের প্রবীণ নাগরিকদেরও শিক্ষা নেওয়া উচিত। বাংলাদেশের সাহসী তরুণরাই দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। দেশের ইতিহাসে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান স্মরণীয় হয়ে থাকুক।

গুম ও খুনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তদন্তের সময় সাক্ষীদের বক্তব্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ থেকে যে ভয়াবহতার চিত্র উঠে এসেছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। বিগত সময়ে, অনেক মানুষকে কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই তুলে নিয়ে যাওয়া হতো। পরিবারের সদস্যরা বুঝে ওঠার আগেই তারা নিখোঁজ হয়ে যেতেন।

মুখ্য আলোচকের বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, রাজনৈতিক দলগুলো এখনো পুরোনো রাজনৈতিক সংস্কৃতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি, তারা এখনও মূলত ক্ষমতার অংশীদারিত্ব নিয়েই ব্যস্ত। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বাংলাদেশকে জনকল্যাণমুখী ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি চিন্তা, আত্মসমালোচনা এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন।

তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার ও অন্যায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা, জবাবদিহি এবং মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাদের আত্মত্যাগ যেন কখনো বিস্মৃত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আকন্দ প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, চব্বিশের জুলাই নতুন এক ইতিহাসের সূচনা করেছে। জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগকে জাতীয় ইতিহাসে সর্বোচ্চ সম্মানের আসনে স্থান দিতে হবে। জুলাইয়ের পক্ষের শক্তিসমূহের বিভাজন জাতির জন্য ভালো কিছু বয়ে আনবে না।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে কে? দীপু মনি নাকি এহসানুল হক মিলন

Next

বিশ্বনাথে এক নারীকে গণধর্ষণ, জনের বিরুদ্ধে মামলা। আটক -১

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.