Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

বিশ্বনাথে নানান আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত ।

By আওয়াজ সিলেট
08/07/2026 2 Min Read
0

 

মোঃ জাহান মিয়া, বিশ্বনাথ (সিলেট)প্রতিনিধি::

সিলেটের বিশ্বনাথ উপজেলায় নানান আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। আজ (৬ জুলাই)সোমবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বিশ্বনাথ উপজেলার উদ্যোগে এ দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১১:০০টায় জাতীয় পতাকা উত্তোলন, পরে র‌্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনের সামন থেকে র‌্যালি শুরু করে, র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদিক্ষণ করে, উপজেলা পরিষদ হল রুমের সামনে এসে শেষ হয়। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ওয়ারেশাত আল-আমিনের সভাপতিত্বে ও সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক হাসান মাহমুদ রিপনের পরিচালনায় উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম।

আরোও বক্তব্য রাখেন সুয়েব আক্তার, মনির হোসেন, উপকারভোগী নাজমা বেগম, সমবায়ী সালেহ আহমদ।

বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন,নারীর ক্ষমতায়ন,সমবায়ভিত্তিক কার্যক্রম, কর্মসংস্থান সৃষ্টি, সঞ্চয় ও সম্প্রসারণের মাধ্যমে পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। উন্নত ও মর্যাদাশীল বাংলাদেশ গড়তে প্রত্যেক নাগরিককেই নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা, সততা,দেশাত্মবোধ ও দায়িত্ববোধের সাথে কাজ করতে হবে। বর্তমান সরকার পল্লী উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে।

র‌্যালী ও আলোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ বলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকি, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ফারুক আহমদ, জাহান মিয়াসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিগণ। সভা শেষ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিআরডিবির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ করার লক্ষে উপস্থিতদের হাতে দুটি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার দেওয়া হয়।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বড়লেখা হাজিগন্জ বাজার বনিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আগষ্টে-নিরবে চলছে প্রচারণা

Next

জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে দুই আসামি গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.