ব্রাজিলে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

জননেত্রী শেখ হাসিনা’র ঐতিহাসিক প্রত্যাবর্তনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দাবিতে ব্রাজিলে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ২৮ জুন ব্রাজিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ব্রাজিলের পারানায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্রাজিল আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ লিটন আহমেদ-এর সভাপতিত্বে ও ব্রাজিল আওয়ামী লীগের অন্যতম নেতা ওয়াহিদ মিয়া’র পরিচালনায় সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখেন- গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সর্ব আফ্রিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আব্দুল আউয়াল তানসেন, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সৌদি আরব রিয়াদ শিফা আওয়ামী লীগের সভাপতি, আলহাজ্ব আকরাম হোসেন ফকির।
বক্তব্য রাখেন- ব্রাজিল আওয়ামী লীগ নেতা পলাশ মজুমদার, ফিরোজ আহমেদ, কবির আহমেদ, সিরাজ মিয়া, সিরাজ, কামরুল, মারুফ, এমদাদুল হক, আব্দুল করিম, যুবলীগ নেতা তারেক আজিজ, আরিফ, নাছির, সুমন, কামরুল, ছাত্রলীগ নেতা কুতুব উদ্দিন আশেক, নাজমুল নোমান , ইয়াছিন আফ্রিদি, কামরুল,মেহেদী, রবিন হোসাইন, সামির, ইমতিয়াজ, অন্তর, ইব্রাহিম, রনি, আজিজ, রায়হান, সালমান, আলাউদ্দিন, আবির হোসেন।
সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ নেতা মো: জুয়েল মাহমুদ আসিফ। সার্বিক সহযোগিতা করেন ব্রাজিল ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল আমিন ও জহির উদ্দিন প্রিয়াস।