Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

বিশ্বনাথে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ, উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে: হুমায়ুন কবির

By আওয়াজ সিলেট
03/07/2026 2 Min Read
0

 

 

মোঃ জাহান মিয়া, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রধানমন্ত্রীর সরকারি স্বেচ্ছাধীন তহবিলের আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান বিতরণ কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী দিনেও অনুদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। সবার সহযোগিতায় এলাকার উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

বুধবার (১ জুলাই) সকাল ১০টায় বিশ্বনাথ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সরকারি স্বেচ্ছাধীন তহবিলের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। ভবিষ্যতে সিলেটসহ বিশ্বনাথ ও ওসমানীনগরে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। বিশেষ করে এলাকার রাস্তাঘাটের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এসব উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, সরকার গঠনের আগে বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু হয়েছে। ইতোমধ্যে সরকারের ঘোষিত কয়েকটি কর্মসূচি বাস্তবায়িত হয়েছে এবং বাকি কর্মসূচিগুলোও ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা রুমেল আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এরমান আহমদ চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্বাস আলী, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন (ধলা মিয়া), অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মনির মিয়া, বিএনপি নেতা জয়নাল আবেদিন, সিলেট জেলা যুবদলের সহ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দিলোয়ার হোসেন সজিব, জেলা যুবদলের সহ শিল্পবিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের সদস্য সৌরভ আহমদ লাকী, যুবদল নেতা জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাম সাজু, কৃষকদল নেতা আবদুস সালামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির নেতাকর্মীরা।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

দক্ষিণ শাহবাজপুর ইউপি নির্বাচনে প্রার্থী হিসাবে আলোচনায় আব্দুল কুদ্দুস

Next

রামেক হাসপাতালে নতুন অধুনিক মেশিন সংযোজন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.