Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

মৌলভীবাজার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির স্বাগত মিছিল

By আওয়াজ সিলেট
17/06/2026 1 Min Read
0

 

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি :-
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে মৌলভীবাজারের বড়লেখায় স্বাগত মিছিল করেছে বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বড়লেখা পৌর শহরে অনুষ্ঠিত এ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে নানা স্লোগান দেন।

মিছিলে অংশ নেন বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক শহীদ খান, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন,সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানা বেগম হাসনা,বড়লেখা উপজেলা মহিলা নেএী আমিনা বেগম ডলি, বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আহাদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মুজিব, সদস্য সচিব আব্দুল মালিক, পৌর যুবদলের আহ্বায়ক সফিকুজ্জামান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম, বড়লেখা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাফর আহমদ ও সদস্য সচিব মনসুর আহমদ প্রিন্স প্রমুখ।

দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে মৌলভীবাজার আসবেন। দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠ এবং পরে মৌলভীবাজার জেলা সদরে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন।
একইদিন শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

সাংবাদিক তন্ময় দেবনাথ কে সন্ত্রাসীদের হামলা

Next

বিশ্বনাথে ৩ সাংবাদিক সংগঠনের সভা অনুষ্ঠিত।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.