Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

জাতীয়প্রবন্ধসিলেট

নিম্ন আয়ের মানুষের কথা ভেবেই বাজেট : এমপি তাহসিনা রুশদীর লুনা

By আওয়াজ সিলেট
14/06/2026 2 Min Read
0

 

ওসমানীনগর প্রতিনিধি::
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিগত ১৭ বছর ধরে আপনারা যে কষ্ট, অন্যায় ও অত্যাচার সহ্য করেছেন, তা মাত্র ৩-৪ মাসে আমাদের পক্ষে সমাধান করা সম্ভব নয়। কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী ৫ বছরের মধ্যে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারবো।

গতকাল শনিবার বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ সহায়তা তহবিল হতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা তাঁর বক্তব্যে দেশের সাম্প্রতিক বাজেট নিয়ে বলেন, বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে একটি সুন্দর বাজেট ঘোষণা করেছেন। সাধারণ ও নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেটে নিম্ন আয়ের অনেকের কর মওকুফ করা হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে কর না বাড়িয়ে উল্টো কমিয়ে দেওয়া হয়েছে।

তবে এই বাজেটকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই বাজেট বাস্তবায়ন ও অর্থ সংগ্রহ করাটা বেশ কঠিন ব্যাপার। তাছাড়া ঈদের পর একটা বড় অঙ্কের ঋণও হয়েছে। তবে ইনশাআল্লাহ, আপনাদের সবার সহযোগিতায় আমরা এই সংকট কাটিয়ে উঠতে সক্ষম হব।

জনগণের উদ্দেশে এমপি লুনা বলেন, যারা মনে করছেন ৩-৪ মাস হয়ে গেছে বলেই আজকেই রাস্তাঘাট, স্কুল-কলেজ সব একসঙ্গে হয়ে যাবে—সেটা আসলে বাস্তবসম্মত নয়। আমরা পর্যায়ক্রমে আপনাদের সকল সমস্যার সমাধান করার চেষ্টা করব।
তিনি আরও জানান, চলতি বছরের শিলাবৃষ্টিতে এলাকায় অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তাদের অনেকের কাছে ইতিমধ্যে সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে। যাদের ঘরের টিন নষ্ট হয়েছে এবং যারা গভীর নলকূপের (ডিপ টিউবওয়েল) জন্য আবেদন করেছেন, বিষয়গুলো প্রশাসনের নজরে রয়েছে এবং দ্রুতই এগুলো সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ সহায়তা তহবিল হতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় ৮ টি ইউনিয়নের ৮০টি পরিবারের মাঝে ঢেউটিন প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছরাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মুরশেদুল আলম ভূইয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম ও আব্দুল হেকিম, যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বড়লেখায় সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে হলুদ বর্ণের অসংখ্য কদম ফুল

Next

তানোরে ১.৫ কি: মি: রাস্তা পাকাকরণের শুভ উদ্বোধন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.