Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

ওসমানীনগরে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে’র ৯ লক্ষ টাকার মানবিক উদ্যোগ

By আওয়াজ সিলেট
12/06/2026 2 Min Read
0

 

ওসমানীনগর প্রতিনিধি ::
প্রবাসীদের অর্থায়ন ও আন্তরিক সহযোগিতায় সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নে একের পর এক জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে চলেছে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে। পরিবেশ সংরক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন এবং মানবসেবাকে কেন্দ্র করে সংগঠনটি এবার প্রায় ৯ লক্ষ টাকা ব্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৩১টি স্ট্রিট সোলার লাইট স্থাপন করেছে। একই সঙ্গে এক অসহায় রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুন) বুরুঙ্গা বাজারে অবস্থিত বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ শাখার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শাখার সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক নাবিল আহমদের যৌথ সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক আব্দুল রহমান কালাই মিয়া। প্রধান বক্তা ছিলেন বুরুঙ্গা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকলাকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ নুর মিয়া আবুবক্কর।

এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাছিত, সহ-সভাপতি ফজলু মিয়া, সদস্য আতাউর রহমান চৌধুরী, কাজী খলিলুর রহমান, সুমন আহমদ জাবেদ, মুসতাক আহমদ, ফারুক মিয়া, আব্দুল গফফার, মো. লেবু মিয়া, বুরুঙ্গা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জামাল চৌধুরী এবং ব্যবসায়ী আলী আহমদ লিকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ২০১৩ সাল থেকে মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা, পরিবেশ সংরক্ষণ এবং অবকাঠামোগত উন্নয়নে সংগঠনটির অবদান স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।

সভায় বক্তারা মানবতার কল্যাণে প্রবাসীদের এই উদ্যোগকে সমাজে ইতিবাচক পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন। তারা সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং কার্যকরী কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভা শেষে বুরুঙ্গা ইউনিয়নের পূর্ব তিলাপাড়া গ্রামের অসহায় রোগী আব্দুল হাসিমের চিকিৎসা ব্যয়ের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। একই সঙ্গে অতিথিরা রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ এবং স্থাপিত সোলার স্ট্রিট লাইট কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ফাউন্ডেশনের বাংলাদেশ শাখার সদস্য আব্দুল আহাদ। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

Next

সাংবাদিক পরিচয়ে ২৫ হাজার টাকা আত্মসাৎ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.