1. info@www.awazsylhet.com : - :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সড়কপথে বাংলাদেশে এসে পৌঁছেছেন। জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আমিনুর রহমান জিলু, জগন্নাথপুর প্রেসক্লাবের ফুলেল শুভেচছা বড়লেখায় প্রভাষক বদরুল ইসলাম মনুর ফল বাগানটি যেন এক টুকরো সবুজ উদ্যান ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ, বাংলাদেশ-চীন বন্ধুত্বের নতুন দৃষ্টান্ত সাংবাদিক পরিচয়ে ২৫ হাজার টাকা আত্মসাৎ ওসমানীনগরে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে’র ৯ লক্ষ টাকার মানবিক উদ্যোগ ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত থামছে না সড়ক দুর্ঘটনা নান্দনিক ফেঞ্চুগঞ্জ উপজেলায় খুব শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে “জামান স্পোর্টস এরিনা আউটডোর

ইয়াবা, মোটরসাইকেল ও নগদ টাকাসহ ৫ জন আটক; রাণীশংকৈল-পীরগঞ্জে পুলিশের অভিযান

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁও প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের হেফাজত থেকে ১ হাজার ৪১৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল এবং নগদ ৬৫ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে রাণীশংকৈল থানার ওসি আমানউল্লাহ আল আমান বারীর সার্বিক নির্দেশনায় এসআই রহমতুল্লাহ রনির নেতৃত্বে পৃথক স্থানে অভিযান চালানো হয়। অভিযানে রাণীশংকৈল উপজেলার গোগর চৌরাস্তা এবং পীরগঞ্জ উপজেলার ভেবড়া এলাকা থেকে সন্দেহভাজন পাঁচ মাদক কারবারিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ইমাম হোসেন (৫৬), আরমান হোসেন (৩২), পারভেজ হাসান রাজু (২৩), তুহিনুর রহমান সোহেল (৩২) এবং মাসুদ রানা (৩৯)। তাদের মধ্যে চারজন পীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং একজন রাণীশংকৈল উপজেলার বাসিন্দা।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার সম্ভব হয়েছে। উদ্ধারকৃত মোটরসাইকেলটি মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৯, তারিখ ৯ জুন ২০২৬।

পুলিশ কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।ৌ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব