1. info@www.awazsylhet.com : - :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুরে মাসআলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭০ রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রীর, শোকে স্তব্ধ পরিবার রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সড়কপথে বাংলাদেশে এসে পৌঁছেছেন। জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আমিনুর রহমান জিলু, জগন্নাথপুর প্রেসক্লাবের ফুলেল শুভেচছা বড়লেখায় প্রভাষক বদরুল ইসলাম মনুর ফল বাগানটি যেন এক টুকরো সবুজ উদ্যান ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ, বাংলাদেশ-চীন বন্ধুত্বের নতুন দৃষ্টান্ত সাংবাদিক পরিচয়ে ২৫ হাজার টাকা আত্মসাৎ ওসমানীনগরে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে’র ৯ লক্ষ টাকার মানবিক উদ্যোগ ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

৭২ ঘণ্টা পর মশানগাঁও সীমান্তে সংকটের অবসান, শূন্যরেখা থেকে ১১ জনকে নিয়ে গেল বিএসএফ

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁও প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশানগাঁও সীমান্তে কয়েকদিন ধরে চলমান মানবিক সংকটের অবসান হয়েছে। শূন্যরেখায় অবস্থানরত অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ১১ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (৮ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।

বিজিবি সূত্র জানায়, রোববার দিবাগত রাতের কোনো এক সময়ে বিএসএফ সীমান্তের শূন্যরেখায় থাকা ১১ জনকে নিজেদের ভূখণ্ডে নিয়ে যায়। তাদের মধ্যে তিনজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশু ছিল। ফলে বর্তমানে সীমান্তের ওই এলাকায় আর কোনো ব্যক্তি অবস্থান করছেন না।

এর আগে শুক্রবার গভীর রাতে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের একটি চেষ্টা প্রতিহত করা হয়। পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান নিতে বাধ্য হন। দীর্ঘ সময় ধরে সেখানে অবস্থান করায় বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, খোলা আকাশের নিচে দিন-রাত কাটাতে হওয়ায় তাদের দুর্ভোগ ক্রমেই বাড়ছিল। অন্তঃসত্ত্বা এক নারীসহ কয়েকজন শিশুর উপস্থিতি পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তোলে।

এদিকে, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি টহল ও নজরদারি বাড়িয়েছে। বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইনের ঘটনা ঠেকাতে সীমান্তজুড়ে সতর্কতা অব্যাহত রয়েছে। বর্তমানে মশানগাঁও সীমান্তে পরিস্থিতি শান্ত এবং নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব