Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

হরিপুর সীমান্তে ৪০ ঘণ্টা ধরে আটকে ১১ জন, বাড়ছে মানবিক সংকট

By আওয়াজ সিলেট
08/06/2026 1 Min Read
0

 

ঠাকুরগাঁও প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মাশানগাঁও সীমান্ত এলাকায় ১১ জন নারী, পুরুষ ও শিশুকে নিয়ে তৈরি হয়েছে এক মানবিক সংকট। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় ৪০ ঘণ্টা ধরে তারা সীমান্তের খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

অপেক্ষার প্রহর যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে তাদের দুর্ভোগ। দিনের প্রখর রোদে পুড়তে হচ্ছে, আবার মাঝেমধ্যে বৃষ্টিতে ভিজে কাটাতে হচ্ছে সময়। সবচেয়ে বেশি কষ্টে রয়েছে শিশু ও নারীরা। পর্যাপ্ত আশ্রয়, খাবার ও প্রয়োজনীয় সুবিধার অভাবে তাদের দুর্দশা আরও প্রকট হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ এখনো দেখা যাচ্ছে না। ফলে সীমান্তে আটকে থাকা এসব মানুষের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়ছে।

স্থানীয়দের দাবি, মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত সমস্যার সমাধানে দুই দেশের প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে শিশু ও নারীদের নিরাপত্তা ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে তা জানানো হবে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বিশ্বকাপে আর্জেন্টিনা তিতলে সব দলের সমর্থকদের জন্য ফ্রি কনসাল্টেশন

Next

প্রভাষকের ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.