1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরিপুর সীমান্তে ৪০ ঘণ্টা ধরে আটকে ১১ জন, বাড়ছে মানবিক সংকট বিশ্বকাপে আর্জেন্টিনা তিতলে সব দলের সমর্থকদের জন্য ফ্রি কনসাল্টেশন পুঠিয়ায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ চেয়ারম্যান পদে লড়াইয়ের ঘোষণা দিলেন দুইবারের সফল মেম্বার আক্তার হোসেন। বড়লেখায় বিলুপ্তির পথে গরু মহিষ দিয়ে হাল চাষ ও ধান মাড়াই বালিয়াডাঙ্গীতে অগ্নিকাণ্ডে পুড়ল এতিমখানা ও মাদরাসা, সহায়তার আবেদন জগন্নাথপুরের আসামপুর গ্রামে সীমানা প্রাচীর ভেঙ্গে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে প্রতিপক্ষ , থানায় অভিযোগ দায়ের পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে এসআই কন্যার ম’র্মা’ন্তি’ক মৃ’ত্যু টেবলাইয়ে ছাত্রলীগ নেতা সুমন আহমেদের ওপর অতর্কিত হামলা, এলাকায় তীব্র ক্ষোভ

বিশ্বকাপে আর্জেন্টিনা তিতলে সব দলের সমর্থকদের জন্য ফ্রি কনসাল্টেশন

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ডেন্টাল সার্জন ডাঃ মোহাম্মদ আব্দুল জাহিদ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্যতিক্রমধর্মী এক ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, চলমান বিশ্বকাপে আর্জেন্টিনা প্রতিটি ম্যাচ জয়ের পরদিন তাঁর ব্যাক্তিগত চেম্বারে আসা যেকোনো দলের সমর্থক রোগীদের কাছ থেকে কোনো কনসাল্টেশন ফি নেওয়া হবে না।

ডাঃ জাহিদ বিডিএস (সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা), বিসিএস (স্বাস্থ্য) এবং পিজিটি (ওরাল সার্জারি) ডিগ্রিধারী। তিনি বর্তমানে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ডেন্টাল সার্জন হিসেবে কর্মরত রয়েছেন।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন, যান্ত্রিক এই যুগে খেলাধুলাই প্রধানতম নির্মল বিনোদন। চলতে থাকুক বিশ্বকাপ ফুটবল উন্মাদনা।

তিনি আরও বলেন,আর্জেন্টাইন সাপোর্টার হিসেবে আমার চেম্বারের পক্ষ থেকে ঘোষণা— এই বিশ্বকাপে আর্জেন্টিনা প্রতি ম্যাচে জিতার পরদিন যেকোনো দলের সাপোর্টার রোগীর কাছ থেকে কোনো কনসাল্টেশন ফি রাখা হবে না।

ডাঃ জাহিদের এই ঘোষণাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ফুটবলপ্রেমীদের মধ্যে বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা দেখা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব