Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

চেয়ারম্যান পদে লড়াইয়ের ঘোষণা দিলেন দুইবারের সফল মেম্বার আক্তার হোসেন।

By আওয়াজ সিলেট
07/06/2026 2 Min Read
0

 

অভিজিৎ হাজং সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আওয়াজ সিলেট:-

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ১নং সলুকাবাদ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান ৮নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত মেম্বার আক্তার হোসেন। দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার তিনি ইউনিয়নের সর্বোচ্চ জনপ্রতিনিধির দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

স্থানীয়ভাবে জনপ্রিয় এই জনপ্রতিনিধি টানা দুইবার জনগণের ভোটে মেম্বার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনকালে তিনি এলাকার উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রাখেন বলে স্থানীয়রা জানান। ফলে চেয়ারম্যান পদে তার প্রার্থিতার খবরে ইউনিয়নজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুইবারের নির্বাচিত মেম্বার হিসেবে আক্তার হোসেনের রয়েছে মাঠপর্যায়ে শক্ত অবস্থান ও ব্যাপক জনসম্পৃক্ততা। দীর্ঘ সময় ধরে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখার কারণে তিনি ইতোমধ্যে চেয়ারম্যান পদের আলোচনায় থাকা অন্যতম সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

আক্তার হোসেন বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনে আমি দুইবার মেম্বার নির্বাচিত হয়েছি। সবসময় চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে এবং এলাকার উন্নয়নে কাজ করতে। এবার ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। নির্বাচিত হলে সলুকাবাদ ইউনিয়নকে আরও উন্নত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করতে কাজ করব।”
তিনি আরও বলেন, “ইউনিয়নের প্রতিটি মানুষের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আমার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। চেয়ারম্যান নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, যুব উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চাই।”

এদিকে চেয়ারম্যান পদে দুইবারের মেম্বার আক্তার হোসেনের নির্বাচনে অংশগ্রহণের ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছেন তার সমর্থকরা। তাদের মতে, দীর্ঘদিনের জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতা এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তাকে চেয়ারম্যান পদে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সলুকাবাদ ইউনিয়নের রাজনৈতিক অঙ্গন ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে গণসংযোগ ও প্রচারণা বাড়ছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে দুইবারের নির্বাচিত মেম্বার আক্তার হোসেনের প্রার্থিতার ঘোষণা ভোটারদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, অভিজ্ঞতা, সততা ও জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে সলুকাবাদ ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবেন চেয়ারম্যান পদপ্রত্যাশী আক্তার হোসেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বড়লেখায় বিলুপ্তির পথে গরু মহিষ দিয়ে হাল চাষ ও ধান মাড়াই

Next

পুঠিয়ায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.