1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
রাজশাহীতে মাদকব্যবসায়ী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক কুষ্টিয়া থেকে রাজশাহী এসে নিখোঁজ রুগী বড়লেখার পরীকুন্ড ঝর্ণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল,বাড়ছে ভিড় জগন্নাথপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপন বাবার জানাজায় উপস্থিত হতে সাত ঘণ্টার প্যারোল, আবেগঘন পরিবেশে শেষ বিদায় সাবেক এমপি দবিরুল ইসলামের বর্জ্য অপসারণ তদারকি করলেন রাসিক প্রশাসক রিটন বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে তদবির-স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল জগন্নাথপুরে ডাক্তার সুমাইয়া লিমা আলীকে সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁও প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু:-

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত মিতু (১৮) সদর উপজেলার রামপুর শিবগঞ্জ এলাকার দেবারুর মেয়ে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী শাহিনুর ইসলাম শাহিন ওরফে চান্দুর (২১) সঙ্গে মিতুর দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। বিভিন্ন সময় তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করেন স্বজনরা।

অভিযুক্ত শাহিনুর ইসলাম বন্দরপাড়া এলাকার মো. মসলিম উদ্দীনের ছেলে। তিনি শহরের একটি মোবাইল ফোনের দোকানে কর্মরত ছিলেন। স্থানীয়দের দাবি, মাদকাসক্তির অভিযোগে একপর্যায়ে চাকরি হারান তিনি।

নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে মিতু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তাদের ধারণা, এ পরিস্থিতির কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর থেকেই শাহিনুর ইসলামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের তথ্য-উপাত্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে তরুণ এই গৃহবধূর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব