1. info@www.awazsylhet.com : - :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে তদবির-স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল জগন্নাথপুরে ডাক্তার সুমাইয়া লিমা আলীকে সংবর্ধনা বাবা-মা ছাড়া ঈদ,চারিদিকে অপার শূণ্যতা আর হাহাকার! না ফেরার দেশে সাবেক এমপি দবিরুল ইসলাম উত্তরবঙ্গের রাজনীতির এক অধ্যায়ের অবসান বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ আলী শিপলু ঈদ শুভেচ্ছা। বড়লেখায় বৃষ্টি উপেক্ষা করেই উৎসবের আমেজ ও ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদযাপন প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা হুমায়ুন কবিরের উদ্যোগে বিশ্বনাথ-ওসমানীনগরে ২০টি গরু প্রদান। বিশ্বনাথের কর্মরত সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময় অসাধারণ নেতৃত্ব দিচ্ছেন আর, এম , পি ,কমিশনার বিশ্বনাথ উপজেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন।

জগন্নাথপুরে ডাক্তার সুমাইয়া লিমা আলীকে সংবর্ধনা

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

জগন্নাথপুরে ডাঃ সুমাইয়া লিমা আলীর নিজ বাড়ি কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামে আগমন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে এক সম্মাননা অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এবং ডাঃ সুমাইয়া লিমা আলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

জানা যায়, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও (চেয়ারম্যান বাড়ি) গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী মোঃ আলী আকবর ও শাবানা আকবরের কন্যা ডাঃ সুমাইয়া লিমা আলী সম্প্রতি যুক্তরাজ্যের “ব্রাইটন অ্যান্ড সাসেক্স মেডিকেল স্কুল” থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। স্বল্প সময়ের সফরে তিনি মাতৃভূমির নিজ বাড়িতে আসেন।
তিনি কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং স্পেনের বার্সেলোনা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কাতালোনিয়া বিএনপির সদস্য আলী আসকরের ভাতিজি।

ডাঃ সুমাইয়া লিমা আলীর নিজ বাড়িতে তাঁর পরিবারের পক্ষ থেকে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের সম্মানে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজ শেষে কলকলিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ এবং ডাঃ সুমাইয়া লিমা আলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ আব্দুস সোবহান, সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, আলীম উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মতিন, সামছুল ইসলাম, দিলু মিয়া, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান, সদস্য আব্দুল মতিন, মনির উদ্দিন, আঃ মান্নান, মাছুম আলম, বিএনপি নেতা ও সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, উকিল আলী, আতর আলী, জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহ আলম, উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখন, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, সহ-সভাপতি শামসুজ্জামান ও কামরুল হাসান লিটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব