1. info@www.awazsylhet.com : - :
বুধবার, ২০ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বড়লেখায় আইনশৃঙ্খলা কমিটির সভায় অপরাধ দমনে এমপি’র কড়া নির্দেশ বিশ্বনাথে ৩দিন ব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন। রাজশাহীতে চলছে ভূমিসেবা মেলা ২০২৬ জগন্নাথপুরে ১২টি অস্থায়ী পশুর হাটের অনুমতির জন্য আবেদন সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার বড়লেখায় ব্যতিক্রমী জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন নাসির উদ্দিন এমপি ওসমানীনগরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে- অধ্যাপক মাহফুজা হান্নান এমপি ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দাতা সদস্য হলেন ব্যবসায়ী সাজন গজনভী রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে রাণীশংকৈলে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের জনবলদের স্মারকলিপি নওহাটা খাদ্য গুদামে অনিয়মের

সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:-

এক সাধু বাবার আস্তানায় স্বামীর সহযোগিতায় এক নারীকে (৩৫) হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে এ ঘটনায় রাজশাহীর বেলপুকুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী।

মামলায় সাধু হামিদ ফকির (৬৭) ও ভুক্তভোগীর স্বামীকে আসামি করা হয়েছে। সাধু হামিদ ফকিরের বাড়ি পুঠিয়া উপজেলার চক ধাঁধাস গ্রামে। বাড়ির পাশেই তাঁর একটি আস্তানা রয়েছে, যেখানে ভক্তদের আনাগোনা রয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ছয় মাস আগে ওই নারীর সঙ্গে তাঁর স্বামীর দ্বিতীয় বিয়ে হয়। সম্প্রতি বাজারে নিয়ে যাওয়ার কথা বলে স্বামী তাঁকে হামিদ ফকিরের আস্তানায় নিয়ে যান। সেখানে স্বামীর সহযোগিতায় তাঁর হাত-পা বেঁধে হামিদ ফকির ধর্ষণ করেন।

ঘটনার পর স্বামী তাঁকে বাড়িতে নিয়ে গিয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে। কয়েক দিন পর ওই নারী স্বামীর বাড়ি থেকে পালিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এরপর আজ থানায় গিয়ে মামলা করেন।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব