Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

ওসমানীনগরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে- অধ্যাপক মাহফুজা হান্নান এমপি

By আওয়াজ সিলেট
20/05/2026 2 Min Read
0

 

ওসমানীনগর প্রতিনিধি::
সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তি খাতকে অগ্রাধিকার দিয়ে ওসমানীনগরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সামনে রেখেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।

সোমবার দুপুরে ওসমানীনগর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নের সমস্যা, সম্ভাবনা ও চাহিদা মূল্যায়ন করে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে, যাতে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে যায়।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। উন্নয়ন কর্মকাণ্ড, সমস্যা ও সম্ভাবনাকে তুলে ধরতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে একটি জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অধ্যাপক মাহফুজা হান্নান আরও বলেন, ওসমানীনগরের মানুষ দীর্ঘদিন ধরে যে স্বপ্ন ও প্রত্যাশা লালন করে আসছেন, তা বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। সকলের সহযোগিতায় একটি উন্নত, শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় ওসমানীনগর বিনির্মাণে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, ওসমানীনগরের উন্নয়ন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীকেন্দ্রিক নয়; বরং উপজেলার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়েই একটি আধুনিক, সমৃদ্ধ ও সম্ভাবনাময় ওসমানীনগর গড়ে তুলতে চাই। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণেরও কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মুনমুন নাহার আশা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, জেলা মহিলা জামায়াতের সেক্রেটারী আঙ্গুরা বেগম,সিলেট মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জাহিদুর রহমান চৌধুরী, ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর সোহরাব আলী, নায়েবে আমীর রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন, সেক্রেটারী আনহার আহমদ,উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন,প্রাণীসম্পদ কর্মকর্তা রাজীব চক্রবর্তী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার,সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত,কৃষি কর্মকর্তা উম্মে তামিমা,মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে আরা তালুকদার,মেডিকেল অফিসার অন্যনা জাহান মুন, উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ফয়জুল্লাহ,উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কয়েছ মিয়া, সহ সভাপতি আবু হানিফা,সাধারণ সম্পাদক কবির আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান,দপ্তর সম্পাদক জিতু আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান কাওছার, তাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর জাহেদ আহমদ, এসিস্যান্ট সেক্রেটারী আব্দুল আলীম, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি মোশওয়ান খান, সেক্রেটারী গোলাম হায়দার, উপজেলা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ শিমুল, তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সভাপতি লতিফুর রহমানসহ আরো অনেকেই।

 

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দাতা সদস্য হলেন ব্যবসায়ী সাজন গজনভী

Next

বড়লেখায় ব্যতিক্রমী জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন নাসির উদ্দিন এমপি

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.