1. info@www.awazsylhet.com : - :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বড়লেখায় শিশুকে বলাৎকারের অভিযোগে মুদি দোকানদার আটক আমার মৃত্যুর পরে আমার লাশ নড়াইলে নিবে না। মাসরাফি বিন মর্তুজা মোহাম্মদ শফিউল আলম বাবুর মৃত্যুতে আব্দুল মতিন লাকির শোক সিলেটে ৭২ ঘণ্টার ব্যবধানে ৭০ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৯ বিশ্বকাপে ট্রেন ও বাসের ভাড়া কমল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা দেশ ও জাতিকে সামনে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগীতার প্রয়োজন, -এমপি মাহফুজা হান্নান রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক রানীশংকৈলে একাত্তরের বীরাঙ্গনা শ্রী টেপরী রানীর শেষ বিদায় রাষ্ট্রীয় মর্যাদায় প্রবাস জীবনের ইতি টেনে জনসেবায় আতাউর রহমান: বাংলা বাজার ইউনিয়নে নতুন নেতৃত্বের সুর

বড়লেখায় শিশুকে বলাৎকারের অভিযোগে মুদি দোকানদার আটক

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধিঃ-

জেলার বড়লেখায় ১২ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় রুবেল (৪০) নামের এক মুদি দোকানিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) দুপুরে তাকে আটক করা হয়েছে। আটক রুবেল উত্তর শাহবাজপুর ইউনিয়নের খালপাড় এলাকার মৃত ময়না মিয়ার ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বাজারে অভিযুক্ত রুবেলের একটি মুদি দোকান রয়েছে। ভুক্তভোগী শিশুটি রুবেলের দোকানে কর্মচারী হিসাবে কাজ করত। গত মঙ্গলবার (১২ মে) রাতে রুবেল শিশুটিকে উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল এলাকার একটি নির্জন জঙ্গলে নিয়ে বলাৎকার করে। এদিকে শিশুটি রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে তারা রুবেলের দোকানে গিয়ে সেটি বন্ধ পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে বুধবার সকালে উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল জঙ্গল এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এসময় শিশুটি জানায়, মুদি দোকানী রুবেল তাকে বলাৎকার করেছে। শিশুটির অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ রুবেল মুদি দোকানী রুবেলকে আটক করেছে।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, পুলিশ ভিকটিম শিশুটিকে উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানীকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব