1. info@www.awazsylhet.com : - :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান এমপি লুনার বড়লেখা হাজিগন্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদে লড়বেন হামিদুর রহমান বিশ্বনাথে স-মিল থেকে চোরাই গাছ উদ্ধার ও ১জন আটক। বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু:দুজন গ্রেপ্তার বড়লেখায় শিশুকে বলাৎকারের অভিযোগে মুদি দোকানদার আটক আমার মৃত্যুর পরে আমার লাশ নড়াইলে নিবে না। মাসরাফি বিন মর্তুজা মোহাম্মদ শফিউল আলম বাবুর মৃত্যুতে আব্দুল মতিন লাকির শোক সিলেটে ৭২ ঘণ্টার ব্যবধানে ৭০ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৯ বিশ্বকাপে ট্রেন ও বাসের ভাড়া কমল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা

বিশ্বকাপে ট্রেন ও বাসের ভাড়া কমল

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ জুন শুরু হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট।

এবারের বিশ্বকাপ ফুটবলে সব কিছুর দাম আকাশচুম্বী। স্টেডিয়ামে যাতায়াত নিয়ে তৈরি হওয়া বিতর্ক কিছুটা প্রশমিত হয়েছে। ব্যাপক সমালোচনার মুখে অবশেষে ট্রেন ও বাসের টিকিটের দাম কমানোর ঘোষণা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

প্রাথমিক সিদ্ধান্তে ম্যানহাটন থেকে স্টেডিয়াম পর্যন্ত ট্রেনের টিকিটের দাম ধরা হয়েছিল ১৫০ ডলার (প্রায় ১৮ হাজার টাকা)। নতুন ঘোষণায় তা কমিয়ে ৯৮ ডলার করা হয়েছে।

অন্যদিকে, শাটল বাসের ভাড়া ৮০ ডলার থেকে কমিয়ে মাত্র ২০ ডলার নির্ধারণ করা হয়েছে। অথচ সাধারণ সময়ে এই রুটে যাতায়াতের খরচ মাত্র ১২.৯০ ডলার।

ইংল্যান্ডের ফুটবল সমর্থক সমিতির নেতা থমাস কনক্যানন এই আকাশচুম্বী ভাড়াকে ‘অস্বাভাবিক’ বলে কঠোর সমালোচনা করেছিলেন। মূলত কাতার বা রাশিয়া বিশ্বকাপে যাতায়াত সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে থাকলেও যুক্তরাষ্ট্রে এমন চড়া মূল্য ভক্তদের ক্ষুব্ধ করে তোলে।

নিউ জার্সির গভর্নর মাইকি শেরিল স্পষ্ট জানিয়েছিলেন যে, ফিফা ভর্তুকি না দিলে স্থানীয় করদাতাদের অর্থ এই খাতে খরচ করা হবে না। তবে শেষ পর্যন্ত বাণিজ্যিক স্পনসরশিপের সহায়তায় করদাতাদের ওপর চাপ না বাড়িয়েই ভাড়া কমানো সম্ভব হয়েছে।

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুল জানিয়েছেন, যাতায়াত ভাড়া যেন সবার নাগালে থাকে তাই বাসের ভাড়া ৭৫ শতাংশ কমানো হয়েছে। এছাড়া নিউ ইয়র্কবাসীদের জন্য ২০ শতাংশ টিকিট সংরক্ষিত রাখা হবে।

নিউ জার্সিতে ভাড়া কমলেও বোস্টনের ফক্সবরো স্টেডিয়ামে যাতায়াত করতে ভক্তদের পকেট থেকে গুনতে হবে স্বাভাবিকের চেয়ে ৩০০ শতাংশ বেশি অর্থ। সেখানে ২০ ডলারের টিকিট বিক্রি হচ্ছে ৮০ ডলারে।

তবে ফিলডেলফিয়া কর্তৃপক্ষ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা জানিয়েছে, বিশ্বকাপের সময়ও তাদের যাতায়াত ভাড়া বর্তমানের মতোই (২.৯০ ডলার) থাকবে। অন্যদিকে কানসাস সিটিতে বাসের রিটার্ন টিকিট পাওয়া যাবে ১৫ ডলারে।

ভাড়ার এই তারতম্য সবচেয়ে বেশি ভোগাবে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের সমর্থকদের। আগামী ২৩ জুন ফক্সবরোতে ইংল্যান্ডের ম্যাচ ঘানার বিপক্ষে এবং ২৭ জুন মেটলাইফ স্টেডিয়ামে তারা লড়বে পানামার সাথে। অন্যদিকে স্কটল্যান্ড তাদের ১৩ জুনের (হাইতি) এবং ১৯ জুনের (মরক্কো) দুটি ম্যাচই খেলবে ফক্সবরোতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব