1. info@www.awazsylhet.com : - :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটে ৭২ ঘণ্টার ব্যবধানে ৭০ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৯ বিশ্বকাপে ট্রেন ও বাসের ভাড়া কমল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা দেশ ও জাতিকে সামনে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগীতার প্রয়োজন, -এমপি মাহফুজা হান্নান রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক রানীশংকৈলে একাত্তরের বীরাঙ্গনা শ্রী টেপরী রানীর শেষ বিদায় রাষ্ট্রীয় মর্যাদায় প্রবাস জীবনের ইতি টেনে জনসেবায় আতাউর রহমান: বাংলা বাজার ইউনিয়নে নতুন নেতৃত্বের সুর বড়লেখার প্রশাসনের অভিযান,অবৈধ জাল ও বাঁধ অপসারণ গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ২ রাণীশংকৈলে ৩৩তম বৈশাখী মেলার উদ্বোধন, বসেছে প্রায় দুই শতাধিক স্টল

ভারতে পাচার হওয়া এক বাংলাদেশী নারীকে বেনাপোল দিয়ে দেশে ফেরত।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

 

আঃজলিল,স্টাফ রিপোর্ট:-

 

ভারতে পাচার হওয়া এক বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (৯ মে) বিকেল ৫টার দিকে ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে তাকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা নারীর নাম ইশা ইয়াকুব হুসাইন একা ওরফে নুপুর (২৯)। তিনি মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহিপাড়া গ্রামের স্বপন হোসাইন মিয়াজির মেয়ে।

ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন হরিদাসপুর সূত্রে জানা গেছে, বাংলাদেশ উপ-হাইকমিশন, মুম্বাই থেকে ইস্যুকৃত ট্রাভেল পারমিট এবং ভারতের এফআরআরও মুম্বাইয়ের এক্সিট পারমিটের ভিত্তিতে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। এ সময় উভয় দেশের বিজিবি, বিএসএফ, পুলিশ, মানবাধিকারকর্মীসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

ইমিগ্রেশন সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি ২০২৪ সালে দালালের মাধ্যমে পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে ভারতে পাচার হয়। সেখানে যাওয়ার কয়েকদিনের মধ্যেই তিনি পুলিশের হাতে আটক হন। পরে দেশটির একটি মানবাধিকার সংস্থা তাকে ছাড়িয়ে নিজেদের সেল্টার হোমে রাখে এবং দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাকে দেশে ফেরার অনুমতি দেওয়া হয়।

বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক সৈয়দ মোর্তজা জানান, দেশে ফেরত আসা নারীর ট্রাভেল পারমিটসহ যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা না আসা পর্যন্ত ওই নারীকে সংস্থার হেফাজতেই রাখা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব