Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

আউল-ফাউল বক্তাদের নিয়ন্ত্রণ ছাড়া ইসলামি হুকুমত অসম্ভব : হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

By আওয়াজ সিলেট
10/05/2026 2 Min Read
0

 

ওসমানীনগর প্রতিনিধি::
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, কুরআন-হাদিসের অপব্যাখ্যা এবং তথাকথিত ‘আউল-ফাউল’ বক্তাদের নিয়ন্ত্রণ না করা পর্যন্ত দেশে সত্যিকারের ইসলামি পরিবেশ বা শরিয়াহ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা সম্ভব নয়।

তিনি বলেন, বর্তমানে ইসলামের এক নাজুক পরিস্থিতি চলছে এবং এক শ্রেণির স্বার্থান্বেষী আলেম নামধারী ব্যক্তি নিজেদের প্রয়োজনে ধর্মকে ব্যবহার করছে।

গতকাল শনিবার (৯ মে) দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের একটি পার্টি সেন্টারে উপজেলা আল ইসলাহ আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন,যারা শরিয়াহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখেন, তাদের আগে আউল-ফাউলদের বক্তব্য নিয়ন্ত্রণ করতে হবে। ইসলামের সাইনবোর্ড লাগিয়ে যারা গরু চুরি, পরকীয়া বা অনৈতিক কাজে লিপ্ত হয়, তারা ইসলামের কল্যাণ করতে পারে না। আজ বোর্ডিংয়ের ছাত্রছাত্রী কিংবা মসজিদের ভেতর মুসল্লিরাও নিরাপদ নয়। এই অপসংস্কৃতি থেকে সমাজকে মুক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য।

অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিছু আলেমের দ্বিমুখী আচরণের সমালোচনা করে তিনি বলেন,যাঁকে একদিন ‘সুদখোর’ বলে গালি দেওয়া হয়েছে, ক্ষমতার লোভে আজ তাঁকে ‘নবীর উত্তরসূরি’ বানিয়ে কুফরি বক্তব্য দেওয়া হচ্ছে। ভোটের স্বার্থে মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করা হয়েছে। এমনকি কালেমার অংশবিশেষ বাদ দিয়ে বক্তব্য দেওয়ার মতো ধৃষ্টতাও দেখানো হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, কতিপয় ‘উলামায়ে চু’ বা দুনিয়াদার আলেম টাই পরাকে জায়েজ করতে কুরআনের অপব্যাখ্যা দিচ্ছে, এমনকি সুদের পক্ষেও সাফাই গাইছে।

তিনি বলেন, একটি বিশেষ চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে শুকরের গোশতকেও হালালের কাছাকাছি নেওয়ার অপচেষ্টা চলছে। মাদরাসার ছাত্রদের মাথা থেকে টুপি খুলে নেওয়া হচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের প্রতিটি মসজিদে দুর্গ গড়ে তুলতে হবে।

ফুলতলী ছাহেব কিবলাহ (রাহ.)-এর অবদান স্মরণ করে তিনি বলেন,আজ আউলিয়ায়ে কেরামদের উছিলায় আমরা সহিহ ইসলাম পেয়েছি। তারা না থাকলে আজ কবর জিয়ারতকেও মানুষ শিরক বা পূজা বলত। এই দেশ আউলিয়াদের আবাদকৃত মাটি, এখানে বাতিলের কোনো স্থান নেই। তিনি বিপথগামীদের তওবা করে সঠিক ইসলামের পথে ফিরে আসার আহ্বান জানান।

উপজেলা সভাপতি মাওলানা এম এ রবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনবী’র সঞ্চালনায় সূচিত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আজাদ আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল ইসলাহ’র কেন্দ্রীয় মহাসচিব মাওলানা এ কে এম মনোয়র আলী, সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, শিক্ষা ও সাংস্কৃতিক মাওলানা বেলাল আহমদ, সিলেট জেলা সভাপতি মাওলানা আবু জাফর মোহাম্মদ নোমান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান শিবলী, তালামীযের কেন্দ্রীয় সদস্য মাহবুব খাঁন, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম, সহ প্রচার সম্পাদক জুনায়েদ আহমদ তালুকদার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, সাবেক সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক তুহিন আহমদ, ওসমানীনগর উপজেলা সভাপতি জাকির হোসাইন, সাধারণ সম্পাদক জুমান আহমদ জামিল প্রমুখ।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

জগন্নাথপুর পাগলা সড়কে ডাকাতির রহস্য উদ’ঘাটন পুলিশের অভিযানে গ্রে’ফতার ২

Next

জগন্নাথপুরে স্কুলের পাশে আনাস আলী নামের যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.