1. info@www.awazsylhet.com : - :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি মামলায় ওসমানীনগরে দলিল লেখক আটক পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি মামলায় ওসমানীনগরে দলিল লেখক আটক জগন্নাথপুর-পাগলা সড়কে ডাকাতি, ব্যবসায়ীর টাকা লুট বিশ্বনাথে রাজমিনার মৃত্যু নিয়ে পুলিশের বিরুদ্ধে কটুক্তি ও স্বাক্ষর জালের অভিযোগ’,প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। জগন্নাথপুরে মাদক মামলার আসামীসহ গ্রেফতার- ৪ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ বড়লেখা থানার ওসি মোঃ মনিরুজ্জামান খান কলকলিয়া ইউনিয়নের গ্রামীন দুস্থ নারীদের মাঝে ভিডব্লিউবি কর্মসূচীর চাল বিতরন রাণীশংকৈলের ভাটাপাড়ায় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপি জহরত আদিব চৌধুরী পীরগঞ্জে আগুন ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা, ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি মামলায় ওসমানীনগরে দলিল লেখক আটক

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগর উপজেলায় পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি মামলায় মো. মকবুল হোসেন (৫৬) নামে এক দলিল লেখককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দয়ামীর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মকবুল হোসেন উপজেলার দয়ামীর ইউনিয়নের রাইকদারা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। পেশায় তিনি একজন দলিল লেখক।

পুলিশ সূত্রে জানা গেছে, মকবুল হোসেনের বিরুদ্ধে পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতির একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। এছাড়া তার বিরুদ্ধে নারী নির্যাতন ও ধর্ষণসহ আরও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দয়ামীর ইউনিয়নের রাইকদারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতিসহ বিভিন্ন মামলার অভিযুক্ত আসামি মকবুল হোসেনকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব