
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:-
“সুস্থ শ্রমিক কর্মট হাত, আসবে এবার নবপ্রভাত” প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে বিশ্বের অন্যান্য দেশের মতো সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায়
পালিত হয়েছে পহেলা মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস। সকাল ১১ টায় বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬। উপজেলা প্রশাসন জগন্নাথপুর এর আয়োজনে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে র্যালী বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মোঃ মহসিন উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহবায়ক কমিটির সদস্য রিয়াজ রহমান, পরিবহন শ্রমিক নেতা মোশাহিদ আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম খেজর।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কাওসার আহমদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহবায়ক কমিটির সদস্য আল আমীন, ইকবাল হোসেন, মোঃ মুকিম উদ্দিন, মিজানুর রহমান মিজান, রাসেল আহমদ, সাংবাদিক গোবিন্দ দেব, আমিনুল ইসলাম সিপন, শাহ ফুজায়েল আহমদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।