1. info@www.awazsylhet.com : - :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির স্বাগত মিছিল সাংবাদিক তন্ময় দেবনাথ কে সন্ত্রাসীদের হামলা রিকশা চালক নকির চরম অসহায় বড়লেখা শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন জয়নাল আবেদীন বিশ্বনাথে ডাকাতের সর্দার রাজু গ্রেপ্তার। বিশ্বনাথে,পূর্ব বিশ্বনাথ সোসাইটি’র কমিটি গঠন মামুন সভাপতি, সাহিদ সম্পাদক, আহাদ কোষাধ্যক্ষ বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ রাজশাহীতে চোলাই মদ সহ গ্রেপ্তার ৪ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ইউপি সদস্য সকলের কাছে দোয়াপ্রার্থী ঝিকরগাছা শংকরপুরে আদম ব্যাবসায়ী নজরুলের খপ্পরে পড়ে অনেক পরিবার অসহায়।

জগন্নাথপুরে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সহযোগিতা চেয়ে শতবর্ষী হাজী গফুরের সংবাদ সম্মেলন

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:-
সুনামগঞ্জের জগন্নাথপুরে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামের শতবর্ষী হাজী আব্দুল গফুর। তিনি একই গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে সিরাজ আলী কর্তৃক দীর্ঘদিনের ভোগান্তি ও বিভিন্ন হয়রানি থেকে রক্ষাপেতে (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ২৬ এপ্রিল রবিবার বিকাল ৩ ঘটিকায় জগন্নাথপুর সাংবাদিক ফোরামে এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাজী আব্দুল গফুর জানান, দীর্ঘদিন যাবত তিনি জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত নোয়াব আলীর পুত্র সিরাজ আলী কর্তৃক
নানা ধরনের হয়রানির সম্মুখীন হচ্ছেন।

তিনি উল্লেখ করেন, রাস্তা নিয়ে সিরাজ আলীর পিতা নোয়াব আলীর সাথে বিরোধ সৃষ্টি হলে ১৭/১১/১৯৯৮ সালে তৎকালীন ইউ/পি চেয়ারম্যান আপ্তাব উদ্দিনের উপস্থিতিতে রাস্তার বিষয়টি মিমাংসা হয়। এর পর সিরাজ আলী আপোষ মিমাংসা অমান্য করে গায়ের জোরে আমার মালিকনানা ভূমি জোরপূর্বক রাস্তা হিসাবে ব্যবহার করা, আমার মালিকানা জমিনের পানি চলাচলের রাস্তা বন্ধ করিয়া এমনকি তাদের নিকটবর্তী আমার মালিকনা ভূমির উপর গাছগাছালি রোপণ করে ফসল উৎপাদনে বাঁধাগ্রস্থসহ ভূমি আত্মসাৎ করার পাঁয়তারায় লিপ্ত থাকায় আমি ১৩/১২/২০১৭ ইং তারিখে জগন্নাথপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করি।

উপজেলা নির্বাহি কর্মকর্তা অভিযোগের বিষয় সরজমিন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পাইলগাঁ ইউনিয়নের চেয়ারম্যানকে অনুরোধ করেন। তদন্তকালীন সময় অভিযোগের সত্যতা পাওয়ার পরও সিরাজ আলীর অসহযোগিতার কারেন বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হয়নি উল্লেখ করে ৩/১/২০১৮ ইং তারিখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর চেয়ারম্যান প্রতিবেদন প্রেরন করেন।

লিখিত বক্তব্যে আরো উল্লেখ করেন, আমার মালিকনা যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ২২/১০/২০২০ইং তারিখে আমি উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করি।

অভিযোগের তদন্ত করে রানীগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে ৩/১২/২০২০ইং তারিখে নির্বাহি কর্মকর্তা বরাবর প্রতিবেদন দাখিল করেন। এর পর সিরাজ আলীর বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা গ্রহন করা হয়নাই। এর পর সিরাজ আলী আরো উত্তেজিত হয়ে আমি ও আমার পরিবারের সদস্যদের উপর বিভিন্ন সময় আক্রমন করে আহত করে। এই সব বিষয়ে আমি সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করি। সম্প্রতি সিরাজ মিয়া সম্পূর্ন অন্যায়ভাবে আমাদের উপর আক্রমন করে আমি ও আমার ছেলেকে আহত করে।

এই ব্যাপারে আমি মামলা দায়ের করি। মামলা দায়ের করার পর উল্টো সিরাজ আলীর দায়েরকৃত মিথ্যা মামলায় আমার ছেলেকে পুলিশ গ্রেফতার করে। কিন্তু সিরাজ আলী প্রকাশ্যে আমাকে ও আমার পরিবারের সদস্যকে হুমকি প্রদান করলে ও পুলিশ আমার দায়ের করা মামলায় সিরাজ আলী বা কোন আসামী গ্রেফতার করেছেনা। সিরাজ আলীর বিরুদ্ধে তিনি বিশেষ করে জমি সংক্রান্ত বিরোধ, সামাজিক হয়রানি এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ধরেন। বয়সের ভারে ন্যুব্জ হওয়ায় এসব সমস্যা মোকাবিলা করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে বলে সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, একাধিকবার স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও সিরাজ আলীর অসযোগিতার কারনে কার্যকর কোনো সমাধান হয়নি। ফলে বাধ্য হয়ে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি সমাধানে মানীয় সংসদ সদস্য ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব