1. info@www.awazsylhet.com : - :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুরে মাসআলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭০ রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রীর, শোকে স্তব্ধ পরিবার রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সড়কপথে বাংলাদেশে এসে পৌঁছেছেন। জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আমিনুর রহমান জিলু, জগন্নাথপুর প্রেসক্লাবের ফুলেল শুভেচছা বড়লেখায় প্রভাষক বদরুল ইসলাম মনুর ফল বাগানটি যেন এক টুকরো সবুজ উদ্যান ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ, বাংলাদেশ-চীন বন্ধুত্বের নতুন দৃষ্টান্ত সাংবাদিক পরিচয়ে ২৫ হাজার টাকা আত্মসাৎ ওসমানীনগরে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে’র ৯ লক্ষ টাকার মানবিক উদ্যোগ ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

জগন্নাথপুরে দেয়াল নির্মাণ করে ৪ পরিবারের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগটি মিথ্যা বলে দাবী ভূমির মালিকের

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী রসুলপুর গ্রামে চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণ করে ৪ টি পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে মিথ্যা অভিযোগের মাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবী করেন উক্ত ভূমির মালিক মৃত হাজী মনাফ উল্লার স্ত্রী জরিনা খাতুন।

তিনি জানান, আমার স্বামীর মালিকানা ভূমি জোরপূর্বক দখলে নিতে একই গ্রামের মৃত মোছন উল্যার পুত্র লায়লন শাহ আমি ও আমার লোকজনের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে অপপ্রচার চালায়। উক্ত ভূমি নিয়ে আদালতে মামলা- মোকদ্দমা চলমান রয়েছে। প্রকৃত পক্ষে সংবাদে প্রকাশিত ভূমিটি আমার স্বামীর মালিকানা ভূমি, এই ভূমি দিয়ে কোন প্রকার যাতায়াতের রাস্তা ছিলনা বর্তমানে ও নাই। উকিল আলী উরফে লায়লন শাহ ও তার ভাই আশ্বাদ আলীসহ দুইটি পরিবার একইনবাড়িতে বসবাস করে।

একই বাড়ির বাসিন্দা রুহেল মিয়া জানান, আমাদের মালিকানা ভূমির উঠান দিয়ে উকিল আলী উরফে লায়লন শাহ ও তার ভাই আশ্বাদ আলীর পরিবার যাতায়াত করে আসছে। তাদের যাতায়াতের রাস্তায় মকরম উল্লার পুত্র হাফিজ মিয়া পাকা টিনসেট ঘর নির্মান করার ফলে তাদের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যায়।

তিনি আরো জানান, ৩/৪ বছর পূর্বে ভূমি নিয়ে বিরোধ সৃষ্টি হলে গ্রাম্য পঞ্চায়েত আমাদের উঠান দিয়ে লায়লন শাহ ও তার ভাইয়ের পরিবারকে আমাদের উঠান দিয়ে যাতায়াতের জন্য বলেন এবং হাফিজ মিয়ার সাথে সমজতার মাধ্যমে ১৫ দিনের মধ্যে তাদের যাতায়াতের রাস্তার ব্যবস্থা করার জন্য কিন্তু তারা রাস্তার ব্যবস্থা না করে আমাদের মালিকানা উঠান দিয়ে যাতায়াত করে আসছে। বর্তমানে জোরপূর্বক জরিনা খাতুনের মালিকনা ভূমি দখল করে রাস্তা নির্মানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

উকিল আলী উরফে লায়লন শাহ জানান, ভূমির মালিক যে কেউ হোক আমাদের দুইটি পরিবারের যাতায়াতে জন্য দাবীকৃত রাস্তাটির ব্যবস্থা করতে প্রশাসনের নিকট দাবী জানাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব