1. info@www.awazsylhet.com : - :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত জগন্নাথপুরে দেয়াল নির্মাণ করে ৪ পরিবারের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগটি মিথ্যা বলে দাবী ভূমির মালিকের ওসমানীনগরে আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উদ্যোগে প্রবাসী সংবর্ধনা হারিয়ে গেছে হাতে লেখা চিঠি ! ডাকবাক্স থাকে ফাঁকা রাণীশংকৈলে গোপন প্রেমের পরিণতি বিয়ে, দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা জ্বালানি তেল আমদানিতে ব্যয় বৃদ্ধি ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলবে না: বাণিজ্যমন্ত্রী বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ বড়লেখায় শ্রুতিনন্দন একাডেমির যন্ত্র সঙ্গীত বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত রাজশাহীতে ৩৬ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ২ জন

রাণীশংকৈলে গোপন প্রেমের পরিণতি বিয়ে, দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু:-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দীর্ঘদিনের গোপন প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত বিয়েতে গড়িয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নানা আলোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভরনিয়া বিন্নাকুড়ি গ্রামের মোবারক আলীর ছেলে জুয়েল রানার সঙ্গে বালিয়াডাঙ্গী উপজেলার হলদিবাড়ী বিশ্রামপুর গ্রামের সমির উদ্দীনের মেয়ে রোকসানা আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক চলছিল।

বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষকে নিয়ে বসেন।

পরবর্তীতে পারিবারিক ও সামাজিক সমঝোতার মাধ্যমে ১০ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। এতে এলাকার অনেকেই বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন।

তবে বিয়ের পর নতুন করে আলোচনায় এসেছে রোকসানার আগের সংসারের দুই সন্তানের বিষয়টি। তাদের লালন-পালন ও ভবিষ্যৎ নিয়ে এখনো অনিশ্চয়তা থাকায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময়ের সাথে সাথে নতুন এই দাম্পত্য জীবনের গতিপ্রকৃতি স্পষ্ট হবে বলেও তারা আশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব