1. info@www.awazsylhet.com : - :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
জ্বালানি তেল আমদানিতে ব্যয় বৃদ্ধি ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলবে না: বাণিজ্যমন্ত্রী বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ বড়লেখায় শ্রুতিনন্দন একাডেমির যন্ত্র সঙ্গীত বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত রাজশাহীতে ৩৬ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ২ জন জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে স্কুল ড্রেস ছাড়াই কেন্দ্রে পরীক্ষার্থী : পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছে তালামীয ওসমানীনগরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

মুহাম্মদ হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:-

বড়লেখায় শুক্রবার(২৪ এপ্রিল) দুপুরে প্রধান অতিথি হিসেবে পৃথক দুইটি গ্রামীণ রাস্তার প্রায় দেড় কিলোমিটার আরসিসি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

বড়লেখা হাজীগঞ্জ বাজার (রেলওয়ে স্টেশন) তালিমপুর ইউপি অফিস রাস্তা এবং কাঠালতলী (আরএইচডি) আজিমগঞ্জ ভায়া তেরাকুঁড়ি রাস্তা।

রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামীণ জনসাধারণ ও কৃষকের উন্নয়নে নানামূখি পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতিমধ্যে এসব প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। সরকার গঠনের পর প্রথমেই কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ব্যবস্থা নিয়েছেন। বাংলাদেশকে সত্যিকার অর্থে ধর্মীয় সম্প্রীতির ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলেতে মসজিদ, ঈদগাহ, মন্দির, শ্মাশানঘাট, গীর্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের জন্য প্রকল্প প্রস্তাব পাঠাবে এমপিদের নির্দেশ দিয়েছেন।

জনগুরুত্বপূর্ণ রাস্তা দুইটি নির্মাণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তথা সরকারে ব্যয় হবে প্রায় সাড়ে ৪ কোটি টাকা। বড়লেখা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের তত্ত্বাবধানে নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জালাল আহমদ।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বড়লেখা ইউএনও মাহবুব আলম মাহবুব, থানার ওসি মো. মনিরুজ্জামান খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক সহসভাপতি আলাল উদ্দিন, জাহিদুল ইসলাম মামুন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, বড়লেখা এলজিইডির সাব-এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার মিয়া মোহাম্মদ মুরাদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব