1. info@www.awazsylhet.com : - :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
ওসমানীনগরে স্কুল ড্রেস ছাড়াই কেন্দ্রে পরীক্ষার্থী : পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছে তালামীয ওসমানীনগরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত তৃনমুল থেকে বেড়ে উঠা মনোনয়ন বঞ্চিত বিএনপি নেত্রী হাছনার ফেসবুক পোস্ট খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার দায়ীত্বশীল বৈঠক অনুষ্ঠিত চিকিৎসক ও জনবল সংকটে জহিরপুর আশারকান্দি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ভোগান্তিতে রোগীরা বড়লেখার নতুন ইউএনও’র সাথে উপজেলা জাসাস’র সৌজন্য সাক্ষাৎ

বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে
Screenshot

 

মুহাম্মদ হানিফ পারভেজ
বড়লেখা প্রতিনিধি

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ সুযোগে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়টিও এসেছে সকলের আলোচনায় ঘরে বাইরে চা দোকান, সংসদ নির্বাচনের  কিছুদিন যেতে না যেতেই  উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে বড়লেখা উপজেলার  প্রত্যন্ত অঞ্চল জুড়ে, আলোচনায় নাম এসেছে তিন চার জন প্রার্থীর,নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকেই আগাম শুভেচ্ছা ও ব্যানার পেস্টনে মুখরিত করেছে উপজেলা শহর, একে অন্যের সাথে  যোগাযোগ রক্ষা করে চলেছেন ভোটারদের সাথে ও, উক্ত নির্বাচনে বিএনপির সহ ৩/৪ জন চেয়ারম্যান প্রার্থীর নাম শোনা যাচ্ছে।প্রার্থীরা প্রতিদিনেই কারো না কারো  সভা-সমাবেশ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে দলভারি করে নিজের অবস্থান তৈরির চেষ্টায় ব্যস্ত আছেন।

এরমধ্যে সরকারদলীয় প্রার্থী তিন চার জন, তারা  নজরে আসতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন , নেতাকর্মীদের মন জয়েও চলছে নানা প্রতিশ্রুতি আর ব্যক্তিগত যোগাযোগ বৃদ্ধির নানা আনুষ্ঠানিকতায় তবে চায়ের চুমুকে গরম সংলাপ এখন ‘কে হচ্ছেন উপজেলা চেয়ারম্যান।

সাধারণ মানুষের নিকট যোগ্যতা, দক্ষতা আর গ্রহণ যোগ্যতার চলছে আলোচনা,বড়লেখা উপজেলায় সম্ভাব্য  চেয়ারম্যান পদে প্রার্থী বিএনপির জয়নাল আবেদিন সাবেক উপজেলা বিএনপির আহবায়ক ও বর্তমান বর্নী ইউনিয়নের চেয়ারম্যান, তারপরই আছেন নছিব আলী উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক দুই বারের সুজানগর ইউনিয়নের চেয়ারম্যান এবং মিজানুর রহমান মিজান সাবেক উপজেলা ছাএদলের সাধারণ সম্পাদক।

তিন জনেই সর্বসময় মাঠে অবস্থান করেছেন প্রত্যন্ত  অঞ্চলের বেশিরভাগ  ভোটার গণের আশা ও প্রত্যাশা সরকার দলীয় মনোনয়ন যিনি পাবেন তিনি ভাগ্যবান হবেন এবং উপজেলায় একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে তিনি নির্বাচিত হবেন, কারণ বড়লেখা উপজেলা বিএনপি’র অনেকটা দুর্গ  হিসাবেই পরিচিত থাকলেও জামাতের একক প্রার্থী থাকায় তারা সুযোগেই সদ্ব্যবহার করতে পারে বলে অনেকেরই ধারণা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব