1. info@www.awazsylhet.com : - :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায় বাঘায় অটোরিক্সা চোর গ্রেফতার জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন। পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা প্লাস্টিকের ব্যবহারে বড়লেখায় বিলুপ্তির পথে বাঁশ- বেতের কারুশিল্প রায়পুর সরকারি কলেজ শিবিরের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত। জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ। ২০ এপ্রিল থেকে ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান অভিযান, টার্গেট দেড় লাখের কাছাকাছি শিশু

জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি :

সুনামগঞ্জের জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মোঃ-শাহ রিয়ান(১৭) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯:৫৫ ঘটিকায় জগন্নাথপুর পৌরসভার লেগুনা /টেম্পু স্ট্যান্ড নাঈম এন্টারপ্রাইজ মোবাইল শপের সামনে প্রধান রাস্তায় সুনামগঞ্জ হইতে ঢাকাগামী মালবোঝাই ট্রাক যাহার নং উ-১২-২১৬৮ এর সহিত বাজাজ পালসার মোটরসাইকেলটির দূর্ঘটনা ঘটে। নিহত মোঃ-শাহ রিয়ান সিলেট বিশ্বনাথ থানার তেঘরি নোয়াগাও গ্রামের কমলা মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মোঃ শাহ রিয়ান জগন্নাথপুর পৌর সভার
ইকড়ছই (লম্বা হাটি) জাফর আলীর ভাড়াটিয়া। শুক্রবার রাতে জগন্নাথপুর সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে প্রধান রাস্তায় মোটরসাইকেল চালিয়ে পৌর শহরে আসছিলেন।

সুনামগঞ্জ হইতে ঢাকাগামী মালবোঝাই ট্রাকের সাথে সরাসরি মোটরসাইকেল সংঘর্ষে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিযে গেলে ডাক্তার তাহাকে মৃত ঘোষনা করেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, তাৎক্ষণিক সংবাদটি ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ৫/৬ শত লোক ঘটনাস্থলে রোড অবরোধ করে, ট্র্যাক ভাঙচুরের চেষ্টা করে,
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাত ১০:৪৫ মিনিটে স্থানীয় লোকজনদেরকে রাস্তা হইতে সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রহিয়াছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব