
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি :
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নবগঠিত আহ্বায়ক কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুন রশীদ, সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, মোঃ জয়নুর আহমেদ, মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ বুরহান উদ্দিন, সৈয়দ আওলাদ আলী,মোঃ আশরাফুল হক, মোঃ হারুন মিয়া, আলমগীর, মোঃ নেওয়াজ মিয়া, হেলিম উদ্দিন, মল্লিক আবিদ আহম, রুসেল আহমদ, সাইফুল ইসলাম জাবেদ, জুনেদ আহমেদ,মোঃ আব্দুল মানিক, মাছুম আহমদ, মোঃ শিপু খান,ফারুক আহমদ জিতু, জবেল মিয়া,মোঃ হাবিবুর রহমান, মোঃসুহেল মিয়া, লুৎফুর রহমান শিপু,কয়েছ আহমদ, মোঃ মহিবুর রহমান,নূর আলম, হাবিবুর রহমান শেবলু,মোঃ আতিকুর রহমান লিটন, রুহেল আহম, শামিম আহমেদ সহ নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব সহ নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নতুন এই কমিটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিক ফোরামের কার্যক্রম সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ়করণ এবং সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরতে সহায়ক হবে। নেতৃবৃন্দ আহ্বায়ক কমিটির সকল সদস্যের সার্বিক সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।