1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বড়লেখার পরীকুন্ড ঝর্ণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল,বাড়ছে ভিড় জগন্নাথপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপন বাবার জানাজায় উপস্থিত হতে সাত ঘণ্টার প্যারোল, আবেগঘন পরিবেশে শেষ বিদায় সাবেক এমপি দবিরুল ইসলামের বর্জ্য অপসারণ তদারকি করলেন রাসিক প্রশাসক রিটন বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে তদবির-স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল জগন্নাথপুরে ডাক্তার সুমাইয়া লিমা আলীকে সংবর্ধনা বাবা-মা ছাড়া ঈদ,চারিদিকে অপার শূণ্যতা আর হাহাকার! না ফেরার দেশে সাবেক এমপি দবিরুল ইসলাম উত্তরবঙ্গের রাজনীতির এক অধ্যায়ের অবসান বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ আলী শিপলু ঈদ শুভেচ্ছা।

জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর জরুরি সভা ও আহবায়ক কমিটি গঠন

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ এপ্রিল শনিবার বিকালে জগন্নাথপুর পৌর শহরস্থ মাদিহা প্লাজায় জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদির সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ইকবাল হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত জরুরী সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর কার্যকরী কমিটির সদস্য রিয়াজ রহমান, কোষাধ্যক্ষ হিফজুর রহমান তালুকদার জিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-আমীন, নির্বাহী সদস্য মোঃ মুকিম উদ্দিন, নির্বাহী সদস্য দোলন মিয়া, সদস্য মিজানুর রহমান মিজান ও সদস্য জামাল হোসাইন প্রমূখ। বিগত কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হুমায়ূন কবীর ফরীদি, দৈনিক ভোরের কাগজ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি রিয়াজ রহমান, দৈনিক সিলেট বানী পত্রিকার বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়া, দৈনিক খোলা কাগজ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোঃ আল আমীন ও দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি ইকবাল হোসাইন।

সভায় ২০২৬ সালের জুন মাসের মধ্যে জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন এর লক্ষে সকলকে এক যোগে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উক্ত সভায় পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সদস্য মোঃ মঈনউদ্দীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব