Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

দক্ষিণ আফ্রিকায় গুলিতে রাণীশংকৈলের তরুণ প্রবাসী নিহত, মরদেহ ফেরাতে পরিবারের আকুতি

By আওয়াজ সিলেট
11/04/2026 1 Min Read
0

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু:-

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় প্রাণ হারালেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এক তরুণ প্রবাসী। নিহত সোহান বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে জোহানেসবার্গ শহরের অদূরে কেতলেহং এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আবেদন জানিয়েছে শোকাহত পরিবার।

সোহান ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামের দুলাল হোসেনের ছেলে। জীবিকার সন্ধানে তিনি দক্ষিণ আফ্রিকায় গিয়ে একটি মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় দোকানে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তখন দোকানের মালিক পেছনের দিকে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা হঠাৎ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, ধার-দেনা করে তাকে বিদেশে পাঠানো হয়েছিল পরিবারের স্বচ্ছলতার আশায়। কিন্তু হঠাৎ এমন দুঃসংবাদে পুরো পরিবার ভেঙে পড়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।

সোহানের মামা মহরম আলী মিঠু বলেন, “আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, যেন দ্রুত সোহানের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।”

এদিকে, বাবা দুলাল হোসেন ও মা সাহিনুর বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের ছেলেকে আর জীবিত ফিরে পাবো না। অন্তত তার মরদেহ যেন দেশে এনে নিজের হাতে দাফন করতে পারি—এইটুকুই চাওয়া।”

স্থানীয়দের মতে, সোহানই ছিল পরিবারের একমাত্র ভরসা। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত সরকারি সহায়তায় মরদেহ দেশে আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

তুচ্ছ ঘটনায় ভ্যানচালককে পিটিয়ে হত্যা

Next

সিলেটে সালিশি বৈঠকে মারামারি, নিহত ১

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.