1. info@www.awazsylhet.com : - :
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঠাকুরগাঁওয়ে চলন্ত মহেন্দ্র ট্রাক্টর থেকে পড়ে যুবকের মৃত্যু রাবিতে নতুন দুই সহ-উপাচার্য নিয়োগ রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে ‘বিএনপি নেতা’ সাজার চেষ্টা: ওসমানীনগরে সাবেক মেয়রের মামা গ্রেপ্তার ঝিকরগাছায় বাঁশবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার। হুমকিতে হাওরের মৎস্যসম্পদ বন্ধ হচ্ছে না মাছ ও পোনা শিকার রাজশাহীতে সন্ত্রাসীদের গুলিতে দুই যুবক আহত ওমানে গাড়িতে বিষাক্ত গ্যাসে চার ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, তদন্তে রয়্যাল ওমান পুলিশ জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা বড়লেখায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা ও বিদ্যালয় নির্বাচিত ঈদুল আজহার বিশেষ বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরন উদ্ভোধন করলেন মোহাম্মদ কয়ছর আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথম যে বিল পাশ হলো

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথম একটি বিল পাশ হয়েছে। ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিনান্সিয়াল করপোরেশন এবং স্বশাসিত প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা আইন, ২০২৬’ শীর্ষক বিলটি রোববার (৫ এপ্রিল) সংসদে উত্থাপন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিনান্সিয়াল করপোরেশন এবং স্বশাসিত প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বিলটি পাশের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাশ হয়।

বিলে বলা হয়, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবি এবং এর প্রয়োজনীয়তা বিবেচনায় ২০২৪ সালের অধ্যাদেশের মাধ্যমে বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৩২ বছর নির্ধারণ করা হয়।

তবে বিদ্যমান কিছু নিয়োগ বিধিতে প্রবেশের বয়সসীমা ৩৩, ৩৫, ৪০ ও ৪৫ বছর নির্ধারিত থাকায় জটিলতা সৃষ্টি হয়। ফলে সব ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর নির্ধারণের কারণে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় অসঙ্গতি দেখা দেয়।

এই জটিলতা নিরসনে পরবর্তীতে সংশোধনী এনে ২০২৫ সালে নতুন অধ্যাদেশ জারি করা হয়।

বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে বিষয়টি আইনে পরিণত করা প্রয়োজন বলে বিলে উল্লেখ করা হয়।

বিলে আরও বলা হয়, বয়সসীমা বৃদ্ধি করলে চাকরিপ্রার্থীদের সুযোগ বাড়বে, শিক্ষিত বেকার যুবকদের দেশের উন্নয়নে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে এবং বেকারত্ব সমস্যা নিরসনে সহায়ক হবে। এছাড়া শ্রমবাজার ও অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ইতোমধ্যে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এ সরাসরি নিয়োগের ক্ষেত্রে ৩২ বছর বয়সসীমা নির্ধারণ করে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছে। এ কারণে অধ্যাদেশটিকে আইনে রূপান্তর করা প্রয়োজন হয়ে পড়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব